নক্ষত্র পরিবর্তন করছেন শনিদেব, রাশিচক্রে পড়তে চলেছে ব্যাপক প্রভাব
নক্ষত্র পরিবর্তন করছেন শনিদেব, রাশিচক্রে পড়তে চলেছে ব্যাপক প্রভাব
সনাতন ধর্ম ও পুরাণ মতে যে গ্রহকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে তিনি হলেন শনি। ন্যায় ও কর্মের কারক গ্রহ হলেন শনি। আর সেক্ষেত্রে তাঁর যে কোনও গতিবিধি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্রের হিসাব অনুযায়ী শনিদেব বর্তমানে শ্রবণা নক্ষত্রে অবস্থান করছেন। এই মাসের শেষের দিকে কর্মফলদাতা শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনের ফলে প্রভাবিত হতে চলেছে রাশিচক্র।

শনির নক্ষত্র পরিবর্তন
জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বৈদিক শাস্ত্র অনুযায়ী, রাশিফল বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায়, জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান সেই জাতক জাতিকার উপর দারুণ প্রভাব ফেলে। শনিদেব হলেন বিচারক, কর্মদাতা এবং জীবনদাতা গ্রহ। কুম্ভ রাশিতে পরিবর্তনের আগে নক্ষত্র পরিবর্তন ঘটতে চলেছে শনির। আর যার ফল সরাসরি পড়বে রাশিচক্রের উপর।

রাশি পরিবর্তন করবেন শনি
সমস্ত গ্রহের মধ্যে শনিদেব সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। শনিদেবের এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় লাগে। এ বছর ২৯ এপ্রিল শনি রাশি পরিবর্তন করতে চলেছেন। শনিদেব মকর রাশি ছেড়ে কুম্ভ রাশির যাত্রা শুরু করবেন এই বছর, আগামী আড়াই বছর পর্যন্ত তাঁর অবস্থান এই রাশিতেই হতে চলেছে। তবে শনির এই স্থান পরিবর্তন ১২টি রাশির মধ্যে ৪টি রাশিতে বিশেষ প্রভাব ফেলবে।

নক্ষত্র পরিবর্তনের দিনক্ষণ
শনিদেব গত ২০২১ সালের ২২ জানুয়ারি শ্রাবণ নক্ষত্রে গোচর করেছিলেন। আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত শনিদেব এই নক্ষত্রেই অবস্থান করবেন। এরপর ধনিষ্ট নক্ষত্রে যাত্রা শুরু হবে তাঁর। তিনি এই নক্ষত্রে অবস্থান করতে চলেছেন আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত।

নক্ষত্র পরিবর্তনের ফলাফল
বৈদিক জ্যোতিষের গণনা অনুসারে, ধনিষ্ট নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গলদেব এবং অধিপতি অষ্ট বাসওয়াল এবং রাশিচক্রের অধিপতি স্বয়ং শনিদেব। ধনিষ্ঠ নক্ষত্রের প্রথম দুই ধাপে জন্মগ্রহণকারী সন্তানের রাশি মকর এবং শেষ দশায় জন্মগ্রহণকারী সন্তানের রাশি হয় কুম্ভ। সেই সঙ্গে এই নক্ষত্রে জন্ম নেওয়া সন্তানের ওপর মঙ্গল ও শনিদেব উভয়েরই প্রভাব থাকে। এমন পরিস্থিতিতে শনির রাশির পরিবর্তনের কারণে কিছু রাশির জাতকদের ওপর বিশেষ প্রভাব দেখা যেতে পারে। এই রাশির জাতকরা হল- মেষ, বৃশ্চিক, মকর এবং কুম্ভ। এই চার রাশির জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদ পেতে চলেছেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications