একই নক্ষত্রে মিলিত হয়েছে শনি ও রাহু, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। শনি গ্রহকে ন্যায়ের দেবতা বলেই আমরা জানি। শনি বর্তমানে কুম্ভ এবং শতভিষা নক্ষত্রে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে রাহু শতভিষা নক্ষত্রের অধিপতি।

শতভিষা নক্ষত্রের অধিপতি কে

শতভিষা নক্ষত্রের অধিপতি কে

শতভিষা নক্ষত্রের অধিপতি হল রাহু, এটি এমন একটি নক্ষত্র যার প্রথম শেষ পর্বের অধিপতি, বৃহস্পতি এবং দ্বিতীয় তৃতীয় পর্বের অধিপতি হল শনি। বর্তমানে শনিদেব নক্ষত্রের প্রথম পর্বে রয়েছেন এবং ১৭ অক্টোবর পর্যন্ত প্রথম পর্বেই থাকবেন আর প্রথম পর্বের অধিপতি হলেন বৃহস্পতি। তাই এই সময় শনি ও রাহু একই নক্ষত্রে থাকার কারণে কিছু রাশির ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে। জানুন কোন কোন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হচ্ছে।

কর্কট রাশি

কর্কট রাশি

শনিগ্রহের কারণে কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময়ে আপনারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। শত্রুরা আপনাদের নানান সমস্যার মধ্যে ফেলতে পারে। বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। তাই প্রতিটি কাজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন।

কন্যা রাশি

কন্যা রাশি

১৭ অক্টোবর কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এসময় লেনদেন সংক্রান্ত যেকোনোও বিষয়ে কাজ করার আগে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। কঠোর পরিশ্রম করলে তবেই জীবনে সফলতা আসবে। এসময়ে কারো থেকে ঋণ নেবেন না এবং কাউকে ঋণ দেবেন না। আপনার স্বাস্থ্যের যত্ন নিন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হচ্ছে। এসময় জমি সংক্রান্ত কোনও বিষয়ে নানান জটিলতা আসতে পারে। হার্টের নানান সমস্যা দেখা দিতে পারে। তাই এসময়ে শরীরে নানান ভোগান্তি সৃষ্টি হতে পারে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, আপনাকে অনেক অসুবিধায় পড়তে হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের এসময়ে কোনও শুভ কাজ না করাই ভালো। আপনার খরচ ক্রমশ বাড়তে থাকবে। পারিবারিক জীবনে নানার অশান্তির সম্মুখীন হতে হবে আপনাকে। কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন।

 মীন রাশি

মীন রাশি

এই সময়ে আপনার শরীর খারাপ হতে পারে, অপ্রয়োজনীয় খরচভাবে বাড়তে থাকবে। পারিবারিক জীবনে সুখী হবেন না, সকলের সঙ্গে সতর্ক হয়ে কথা বলার চেষ্টা করুন, না হলে সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+