New Year 2024: নয়া বছরে তৈরি হবে শশ ও মালব্য রাজযোগ, আচমকাই হাতে টাকা আসবে কাদের

New Year 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে শুভ ও অশুভ প্রভাব ফেলে। ২০২৪ সালের শুরুতেই শশ ও মালব্য রাজযোগ তৈরি হবে।

কুম্ভ রাশিতে শনি তৈরি করবে শশ রাজযোগ, শুক্র মীন রাশিতে প্রবেশ করবে, যে কারণে তৈরি হবে মালব্য রাজযোগ, শশ ও মালব্য রাজযোগের শুভ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, সকল কাজে এগিয়ে যেতে পারবেন, ব্যবসায় লাভ হবে তাদের, জানুন সেই রাশির ব্যক্তিদের তালিকায় কারা রয়েছেন।

New Year 2024: Sasha and Malavya Rajyog

  • কুম্ভ রাশি

২০২৪ সালে কুম্ভ রাশির ব্যক্তিরা উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় খুব এগিয়ে যেতে পারবেন। চাকরিতে অগ্রগতি হবে। আপনার অর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের দাম্পত্য জীবনের সুখ আসবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন আপনি। নয়া সম্পত্তির মালিক হতে পারবেন আপনারা। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে শুভ খবর পাবেন। সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। তাদের সুখবরই আপনি আর খুশি হবেন। আপনার জীবনের সাফল্যের সম্ভাবনা রয়েছে।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছেন। আপনারা নতুন সম্পত্তি, যানবাহন কিনতে পারেন। ব্যবসায়ীদের জন্য শুভ সময় শুরু হবে। যারা সোনা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। তবে এসময়ে আপনি যদি বিদেশ যাত্রা করতে চান করতে পারেন। সেখানে গিয়েও আপনার অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় রেখে চলতে পারবেন এই রাশির জাতিকারা।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে তারা সুখের মুখ দেখবেন। এসময় বিবাহিতদের জীবনে শুভ সময় শুরু হবে। কর্ম জীবন থেকে ব্যবসায়ে সফলতা আসবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া পরিবারের সকলের সঙ্গেই ভালোভাবে থাকতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সফলতা অর্জন করতে পারবেন। চাকরিজীবীদের জীবনের নতুন সময় শুরু হবে। এসময় আর্থিক লাভ হবে আপনার। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনাদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+