Samsaptak Rajyog 2023: মুখোমুখি শুক্র ও বৃহস্পতি, সমসপ্তক রাজযোগে ব্যবসায় লাভ হবে কাদের
Samsaptak Rajyog 2023: জ্যোতিষশাস্ত্র (astrology) অনুসারে, বছরের শেষ মাস ডিসেম্বর মাস, আর এই মাসটি অত্যন্ত বিশেষ সকল রাশির জাতক-জাতিকাদের কাছে। বছরের শেষে ২৫ ডিসেম্বর ধন ও সমৃদ্ধির দাতা শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। গুরুগ্রহ মেষ রাশিতে রয়েছে। শুক্র এবং বৃহস্পতি মুখোমুখি হওয়ার কারণে তৈরি হতে চলেছে 'সমসপ্তক রাজযোগ’।
এই যোগ অত্যন্ত শুভ, ২০২৪ সাল পর্যন্ত কিছু রাশির ব্যক্তিরা সকল ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবনেও তারা সুখী হবেন, দেখুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের ২০২৪ সাল খুব ভালো যাবে। এই সময় যোগের শুভ প্রভাবে আপনি জীবনে খুব সুখী হবেন। আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। এসময় শরীর আপনার ভালোই থাকবে। গুপ্ত রোগ থেকে আপনি বের হতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় প্রচুর সফলতা অর্জন করতে পারবেন। পিতা-মাতার মত নিয়েই করবেন। উচ্চশিক্ষার জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে। ভাগ্যের দ্বার খুলবে আপনাদের। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। এসময়ে প্রতিযোগিতামূলক কোনোও পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবনে ভালো থাকতে পারবেন আপনি।
- মকর রাশি
যোগের শুভ প্রভাব পড়বে মকর রাশির (Capricorn) জাতক-জাতিকাদের উপর। এসময় ব্যবসায় খুব সফলতা আসবে। তাছাড়া আর্থিক পরিস্থিতি আরোও ভালো হয়ে উঠবে। যার থেকে ঋণ নিয়েছিলেন, সেই ঋণ খুব সহজেই শোধ করতে পারবেন। বিদেশে যাওয়ার সব মতন স্বপ্ন পূরণ হতে পারে আপনার। পরিবারের সঙ্গে এতদিন যে অশান্তি ছিল সেই অশান্তি থেকে বের হতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। তবে, অবশ্যই নিজেকে শান্ত রেখে সব কাজ করার চেষ্টা করবেন।
- কুম্ভ রাশি
সমসপ্তক যোগের বিশেষ প্রভাব পড়বে কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের উপর। এসময় আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। প্রত্যেকটি কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় পড়াশোনার জন্য আপনাকে বিদেশে যেতে পারে। এই সময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন আপনিও। নয়া সম্পত্তির মালিক হতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications