Rajyog 2024: নতুন বছরের শুরুতেই বৃহস্পতির কৃপায় তৈরি হবে এই শুভ যোগগুলি, ব্যবসায় লাভ কাদের
Rajyog 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, প্রায় প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে থাকে। রাহু, কেতু, শনি গ্রহ ছাড়া সকল গ্রহরাই প্রায় প্রত্যেক মাসেই নিজেদের স্থান বদল করে। ঘর পরিবর্তন করার সময় তারা শুভ ও অশুভ নানান যোগ, রাজযোগ তৈরি করে।
যার বিশেষ প্রভাব পরে সকল রাশির ব্যক্তিদের উপর। নতুন বছরের শুরুতেই গুরু গ্রহ অনেক রাজযোগ তৈরি করবে। আবার ডিসেম্বর মাসের শেষে মার্গী বৃহস্পতি তৈরি করেছে শশ, রুচক ও মালব্য রাজযোগ। ডিসেম্বর ৩১ তারিখ বৃহস্পতি মার্গী হয়েছে। পয়লা মে বিকেলে বৃহস্পতি মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। তারপর দেবগুরু কর্কট রাশিতে প্রবেশ করবে।

- কোন কোন যোগ তৈরি হবে
এই সময় বৃহস্পতির কারণে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ, কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ। যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর। আর্থিক দিকে লাভ হবে তাদের। সকল কাজেই এগিয়ে যেতে পারবেন এই রাশির ব্যক্তিরা। দেখুন ভাগ্যের দ্বার খুলতে চলেছে কোন রাশির জাতক-জাতিকাদের।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। মাল্যব্য ও কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগের শুভ প্রভাবে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। কর্মজীবন থেকে ব্যবসায় আপনারা সফলতা অর্জন করতে পারবেন। বিবাহিত জীবন থেকে দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন আপনি। এসময় পৈত্রিক সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় যদি বিনিয়োগ করতে পারেন। আর্থিক দিকে খুব লাভ হবে। তবে, মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন বছরে বৃহস্পতির বিশেষ প্রভাব পড়বে। তাই আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে বদলি হতে পারে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। তাছাড়া যারা বেকার রয়েছেন তাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। ধর্মীয় কাজে তাদের আগ্রহ অনেক বাড়বে। সন্তানের জন্য কোনোও ভালো খবরে আপনি আরোও খুশি হবেন। এসময় আপনার জীবনে আটকে থাকা কাজগুলি সব হয়ে যাবে। মানসিক চাপ কমবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে। যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনে খুব সাফল্যের সময়, নাম, যশ খ্যাতি তাদের ক্রমশ বাড়তে থাকবে।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময়ে যোগের শুভ প্রভাবে তিনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, যারা সংগীত, হোটেল, পর্যটন, মডেলিং ও ওকালতির ব্যবসায় সঙ্গে যুক্ত তারা খুব উন্নতি করতে পারবেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় যারা বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরি হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি যারা করছেন তাদের পদোন্নতির সময়। নয়া ব্যবসায় বিনিয়োগ করলে আপনার অর্থ প্রাপ্তি হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications