Rahu Gochar 2023: কবে রাহু ঘর পরিবর্তন করবে, আর্থিক লাভ হবে কোন রাশির ব্যক্তিদের
Rahu Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে (Astrlogy) রাহু গ্রহকে অশুভ গ্রহ বলেই জানি। রাহু, কেতুকে আমরা ছায়া গ্রহ বলেই জানি এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয়, তখন সকল রাশির উপরেই নানান প্রভাব ফেলে। এই গ্রহ যখন কোনও রাশির ব্যক্তিদের উপর অশুভ প্রভাব ফেলে, তাদের জীবনে সাফল্য আসে না, আর্থিক দিকে তাদের নানান সঙ্কট দেখা দেয়।
গত বছর ১৭ মার্চ ঘর পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করেছে। ২০২৩ সালে ৩০ অক্টোবর রাহু মীন রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু করবে। জানেন, সেই রাশি তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি
রাহু ঘর পরিবর্তন করায় মেষ রাশির (aries) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি জীবনে চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। সমাজের সম্মান ক্রমশ বাড়তে থাকবে। জীবনসঙ্গী পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। কর্মজীবন এগিয়ে যেতে পারবেন আপনি। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।
মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার বাড়িতে নতুন কোনও সুখবর আসতে পারে, যার কারণে আপনি খুব খুশি হবেন। এসময় ভাইবোনদের সাথে তর্ক বিতর্ক এরিয়ে চলারই চেষ্টা করবেন। শরীর সুস্থ রাখবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। এসময় সকল কাজের জন্য আপনি সফলতা অর্জন করতে পারবেন।

কর্কট রাশি
কর্কট রাশির (cancer) জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। যে কাজ করবেন সেখানেই সফলতা পাবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এই সময়টি আপনাদের জন্য খুব ভালো সময়। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার সাফল্য আসবে। আপনার মা-বাবার পূর্ণ সহযোগিতা পাবেন সকল কাজে, তাই জীবনে এগিয়ে যেতে পারবেন।
সিংহ রাশি
রাহু ঘর পরিবর্তন করার কারণে সিংহ রাশির (leo) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে আপনার। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications