শনির সাড়েসাতি থেকে বাঁচতে এই উপায়ে প্রসন্ন করুন শনিদেবকে
সাড়ে সাতি হল শনি গ্রহের সাড়ে সাত বছর ধরে চলা গ্রহের দোষ। সব গ্রহদের মধ্যে শনি সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহ। শনির এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করতে দেড় বছর সময় লাগে। নিজের গোচরের সময় শনি কোনও ব্যক্তির জন্ম রাশি বা নামের রাশিতে স্থিত হয়ে থাকে। এর প্রভাব ওই রাশি, তার পরের রাশি এবং দ্বাদশ ঘরে থাকা রাশির ওপর পড়ে। এই তিন রাশির মধ্য দিয়ে যেতে শনির সাত বছর ও ৬ মাস অর্থাৎ সাড় এসাত বছর সময় লাগে। একেই শনির সাড়েসাতি বলা হয়।

শনির সাড়েসাতির পর্যায়
শনির সাড়েসাতির তিনটি পর্যায় রয়েছে। যার প্রথম দফায় শনি শারীরিক ও আর্থিক সমস্যা সৃষ্টি করে। দ্বিতীয় পর্যায়ে শারীরিক, আর্থিক সমস্যার পাশাপাশি মানসিক ভোগান্তিরও সৃষ্টি করে। অন্যদিকে তৃতীয় পর্বে শনি তাঁর ভুল শোধরানোর সুযোগ দেন। এই পর্বে, শনি ব্যক্তিকে সঠিক পথে আসতে অনুপ্রাণিত করেন।

শনির সাড়েসাতির প্রভাব
শনিদেবকে কর্মফল দাতা হিসাবে মানা হয়ে থাকে। শনি মানুষের কর্ম অনুযায়ী ফলদান করে। এইজন্য যে জাতকের কুণ্ডলীতে শনি শুভ অবস্থায় থাকে, তাদের জন্য সাড়েসাতির সময় বেশ ফলদায়ক হয়ে থাকে। অন্যদিকে আপনার ওপর শনির প্রকোপ থাকলে আপনার প্রত্যেক কাজে বাধা আসবে এবং বহু পরিশ্রমের পরও সফলতা প্রাপ্তি হবে না।

সাড়েসাতির সময় এই কাজ করবেন না
সাড়েসাতির সময় গ্রহ শনিকে খুশি রাখার প্রতিকার করতে হবে। প্রত্যেক শনিবার ভগবান শনির পুজো করা উচিত। জ্যোতিষীদের পরামর্শ শুনে আপনি নীলার মতো কোনও রত্ন পরতে পারেন। এতে সাড়েসাতির প্রভাব কম হয়। শনির খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য প্রত্যেকদিন হনুমান চল্লিসা পড়তে পারেন, এতেও উপকার পাবেন। শনিবার করে গরীব ও অভাবীদের ভোজন করান ও বস্ত্রদান করুন। যাদের ওপর সাড়েসাতি চলছে তাদের শনিস্ত্রোত্রের পাঠ করা উচিত।

ওম শন শনিশ্চরায় নমঃ
এই শনি মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবেশনিদেবকে সরষের তেল নিবেদন করতে পারলে ভাল হয়। শনিদেবের পুজোয় লোহার পাত্র ব্যবহার করা উচিত, কালো তিল ও বিউলির ডাল দান করা উচিত, কালো কাপড় ও নীল ফুল দ্বারা পুজো করা উচিত।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications