ধন সম্পদ বৃদ্ধির জন্য বাড়ির প্রধান দরজার সামনে রাখুন এই বিশেষ জিনিসগুলি
সকলেই ধন-সম্পদ বৃদ্ধি করতে চান, যে কারণে প্রচুর পরিশ্রম করেন সকলে। তবে কঠোর পরিশ্রম করলে জীবনে সকলেই সুখী হন। এতে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন সকলে। শুধু তা নয়, সেই সঙ্গে আপনি যদি ধন-সম্পদ বাড়াতে চান এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চান, তাহলে এই টিপসগুলি মানতে পারেন আপনি। দেখুন কী কী করবেন।
বাড়ির প্রধান দরজার সামনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন । দেবী নিজে আপনার বাড়িতে প্রবেশ করবেন ইতিবাচক শক্তি নিয়ে। তাই এটি মেনে চলার চেষ্টা করুন।

- বাস্তু ত্রুটি
তবে অবশ্যই মনে রাখবেন, বাড়ির প্রধান দরজার সামনে আপনার কোনও বাস্তু ত্রুটি না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে আপনাকে। কারণ বাস্তু ত্রুটি থাকলে জীবনে এগোনো যায় না। সেই সঙ্গে পরিবারে নানান অশান্তি হয়।
- জঞ্জাল রাখবেন না
বাড়ির প্রধান দরজায় সামনে পরিষ্কার রাখলে দেবতারা খুশি হবেন। সেই সঙ্গে ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে। তাই প্রধান দরজায় সামনে কখনোই জঞ্জাল করে রাখবেন না। কোনও কালো পাত্র রাখবেন না। এতে দেবী প্রচন্ড রেগে যান।
- কলসি
বাড়ির দরজার সামনে কলসি রাখা খুব শুভ। মানেই সুখ, সমৃদ্ধি বিরাজ করবে। এটি শুক্র ও চাঁদের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। তাই এই কলস বাড়িতে রাখলে আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন আপনি।
- কোথায় রাখবেন কলসি
তবে যদি পারেন বাড়ির মূল দরজার সামনে ছাড়াও আপনার ঠাকুর ঘরে দেবী লক্ষ্মীর সামনে একটি কলসি রাখতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আর্থিক দিকে যথেষ্ট লাভ হয়।
- কলসি জল ভর্তি রাখবেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, কলসির মুখ সবসময় যেন খোলা থাকে, তেমন ভাবে কলসি রাখবেন। কলসটি যেন সর্বদা জল দিয়ে পূর্ণ থাকলে আপনার আর্থিক দিকে যথেষ্ট উন্নতি করতে পারবেন।
- কী কী রাখবেন কলসিতে
কলসি রাখলে ফুলের পাঁপড়ি বা ফুল দিয়ে ভর্তি রাখবেন। সেই সঙ্গে আপনি একটা নারকেলও রাখতে পারেন। যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications