দুঃশ্চিন্তা ছেড়ে শেষ চন্দ্রগ্রহণের সময় চিন্তামুক্ত থাকবে এই রাশির জাতকরা
শেষ চন্দ্রগ্রহণের সময় চিন্তামুক্ত থাকবে এই রাশির জাতকরা
গ্রহণের মরশুম আমাদের মাথার ওপর এবং চন্দ্রগ্রহণ হল বছরের শেষ চন্দ্রগ্রহণ, যা হতে চলেছে এই মাসেই। নভেম্বরের ১৯ তারিখ বছরের শেষ চন্দ্রগ্রহণ, যা বৃষ রাশিতে ঘটতে চলেছে। বৃষ রাশি এখন স্থিতিশীল এবং পৃথিবীর নীচের দিকে যাচ্ছে। চন্দ্রগ্রহণে নিয়মিত পূর্ণিমার সমস্ত শক্তি থাকে কিন্তু পূর্বের স্বাভাবিক ক্ষমতা সহ, ব্যক্তিগত প্রকাশ এবং অপ্রত্যাশিত মোড়ের আকারে ব্যাঘাত সৃষ্টি করে। অবশেষে এই গ্রহণ আমাদের কাছে কিছু প্রত্যাশিত আশা–নিরাশা নিয়ে আসে, যা গ্রহণ শেষে আমরা অনুভব করতে পারি। তবে ২০২১ সালের নভেম্বরের এই চন্দ্রগ্রহণ এই রাশির ওপর কিছুটা কম প্রভাব ফেলবে, যা একটু হলেও বেদনাদায়ক হবে।
পূর্ণ চাঁদ গ্রহণের চক্রকে নির্দেশ করে, যখন আবেগ ও উত্তেজনা মানুষের তুঙ্গে পৌঁছায়, কিন্তু এটা আমাদের লক্ষ্যকে সম্পূর্ণভাবে উপলব্ধি করে সেগুলিকে নিজস্ব গতিতে চালনাও করে। আমরা সবাই জানি, চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমন পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ, সূর্য, পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসে। যখন এই সরলরেখায় পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে। তবে নভেম্বরের এই আংশিক চন্দ্রগ্রহণের প্রভাব এই তিন রাশির ওপর কিছুটা হলেও কম পড়বে। দেখে নিন কোন কোন রাশি গ্রহণের প্রভাব থেকে একটু হলেও দূরে থাকবে।

মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন)
মিথুন, এই চন্দ্রগ্রহণ আপনার অবচেতন মনে ঘর করছে, বাস্তবে আপনাকে সচেতন করছে। এই গ্রহণ আপনার মনের জানলা খুলতে সহায় হবে, আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে বিষয়গুলি এড়িয়ে চলেছেন সেগুলির উপর আলোকপাত করুন। এই গ্রহণটি মিথুন রাশির জন্য একটি মৃদু অনুস্মারক হিসাবে কাজ করবে যে সব বিষয় দ্রুত প্রক্রিয়া করা যায় না এবং যদি প্রয়োজনীয় মনোযোগ না দেওয়া হয় তবে তা অন্যদিকে মোড় নিতে পারে। প্রতিফলন ও প্রাণায়াম আপনার প্রয়োজনীয় জিনিসের ওপর পুনরায় অগ্রাধিকার ফিরিয়ে দিতে সহায়তা করবে এবং নিজের আত্মার যত্ন নিন এতে উপকার আপনিই পাবেন।

কন্যা রাশি (২৩ অগাস্ট থেকে ২২ সেপ্টেম্বর)
এই চন্দ্রগ্রহণ আপনার বৈশ্বিক দৃষ্টিভঙ্গীকে পরিবর্তন করবে। চন্দ্রগ্রহণ আপনার দর্শনের ঘরে চলে যাচ্ছে, আপনার নিজের বাইরের বিভিন্ন রীতিনীতি এবং সংস্কৃতিকে অন্বেষণ, প্রসারিত এবং প্রশংসা করার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ের ইঙ্গিত দিচ্ছে। নতুন পৃথিবীকে অন্বেষণ করার সবুজ সঙ্কেত দেবে এই গ্রহণ এবং এটি বিভিন্ন রীতিনীতি বা সংস্কৃতিতে উদ্যোগী হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। আপনি কি করতে চান সেটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভরশীল। নিজের সিদ্ধান্ত নিজেই নিন, কারোর দ্বারা প্রভাবিত হবেন না।

মকর রাশি (২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি)
এই চন্দ্রগ্রহণ মকর রাশির জন্য আনন্দদায়ক ও দারুণ সময় নিয়ে আসছে। এই গ্রহণ আপনার মধ্যেকার সৃজনশীলতাকে নাড়িয়ে দেবে এবং সৃজনশীল পরিকল্পনা ভাবতে আপনাকে সহায়তা করবে, যা হয়ত আপনি ব্যবসা হিসাবেও শুরু করতে পারেন। এদিন ঘটতে থাকা গ্রহন আপনাকে এমন কোনো সৃজনশীল প্রকল্প বাছাই করতে বাধ্য করতে পারে যা এখনও শুরু হয়নি বা এখনও সম্পূর্ণ হয়নি, অথবা আপনি জানেন এমন সংস্থার সঙ্গে নিজেকে ঘিরে রাখতে পারেন যা আপনার আত্মার ইচ্ছাকে আঘাত করবে। বছরের শেষ গ্রহণ আপনাকে ভালো কোনও কিছুতে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করবে। তবে যে কোনও সিদ্ধান্তই ভেবেচিন্তে নেওয়া উচিত।












Click it and Unblock the Notifications