Papakartari Yoga 2023: ২০০ বছর পর তৈরি হয়েছে ‘পাপকর্তরী যোগ’, বাড়তি খরচ এড়িয়ে চলবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহ ঘর পরিবর্তন করে নানারকম যোগ তৈরি করে থাকেন। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। ২০০ বছর পর একটি অশুভ যোগ তৈরি হয়েছে, নাম 'পাপকর্তরী যোগ’।

এই যোগ খুব অশুভ যোগ। চারটি রাশির অধিপতি যদি চারটি অশুভ গ্রহের সঙ্গে থাকে তখনই কিন্তু তৈরি হয় পাপকর্তরী যোগ। এই যোগ অত্যন্ত খারাপ। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানেন।

Papakartari Yoga

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) অধিপতি শুক্র, মঙ্গলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। যেখানে রাহু গ্রহ তার ডান দিকে খারাপ অবস্থায় বসে রয়েছে এবং বাম দিকে রয়েছে সূর্য গ্রহ। এসময় আপনার জীবনে কখনোও সাফল্য আসবে না, আপনি কোনও কাজে এগিয়ে যেতে পারবেন না। আর্থিক সমস্যায় ভুগতে হবে। স্বাস্থ্য নিয়ে আপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে পারে। কথাবার্তায় লাগাম দিয়ে বলার চেষ্টা করুন, অশান্তির পরিবেশ এড়িয়ে চলুন।

কর্কট রাশি

কর্কট রাশির (Cancer) জাতক জাতিকাদের জন্য খুব অশুভ সময় শুরু হবে। এসময় কর্কট রাশির অধিপতি চন্দ্র, মঙ্গল ও সূর্যের মাঝখানে থাকবে। তাই আপনাদের খুব সাবধান হওয়া উচিত। এসময় কোনও কাজেই আপনাদের জীবনে সফলতা আসবে না। শুধু তাই নয়, আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। আপনার জীবনে কোনও দুর্ঘটনা ঘটতে পারে। তাই আগে থেকে সাবধানে থাকার চেষ্টা করুন।

Papakartari Yoga puja

কন্যা রাশি

কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু, কারণ এই রাশির অধিপতি সূর্য, রাহু এই রাশির ব্যক্তিদের ওপর অশুভ দৃষ্টি দিচ্ছেন। তবে সূর্যের অশুভদৃষ্টি এই রাশির উপর থাকবে। থাকবে মঙ্গল এবং কেতু গ্রহের দৃষ্টি। মাথা ঠান্ডা রেখে চলুন এই সময়। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন আপনারা। নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। তবে পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনার অশান্তির সম্মুখীন হতে হবে। তাই আগে থেকেই আপনি সতর্ক থাকার চেষ্টা করুন।

মীন রাশি

পাপকর্তরী যোগের অশুভ প্রভাবে মীন রাশির (Pisces) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার রাশিদের অশুভ দৃষ্টি দেবে যেখানে সেই সঙ্গে পড়বে শনির তৃতীয় দৃষ্টি। শনি আপনার রাশির ডানদিকে এবং বাম দিকে রয়েছে রাহু, তাই আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে হবে আপনার। আপনার এই সময় ক্ষতি হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+