২০২০-র করোনা হানার ভবিষ্যদ্বাণী কি বহু দশক আগেই হয়েছিল! নস্ত্রাদামুসের রহস্যময় বার্তা

২০২০-র করোনা হানার ভবিষ্যদ্বাণী কি বহু দশক আগেই হয়েছিল! নস্ত্রাদামুসের রহস্যময় বার্তা

ফরাসী জ্যোতিষবিদ নস্ত্রাদামুসকে নিয়ে বহু সময় বহু তত্ত্ব উঠে আসে। রহস্যময় এই ফরাসী ব্যক্তিত্বর বিভিন্ন ভবিষ্যদ্বাণী বিভিন্ন কালে মিলে গিয়েছে। অদ্ভুতভাবে তিনি একাধিক প্রতীকী ভাষায় বার্তা দিতেন তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে। ২ জুলাই ১৫০৩ -এ জন্মানো এই ব্যক্তির মৃত্যুর পরও তাঁর একাধিক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। একনজরে দেখে নেওয়া যাক, নস্ত্রাদামুস ২০২০ সাল নিয়ে কী বলেছিলেন।

২০২০ নিয়ে কোন অশনি সংকেত?

২০২০ নিয়ে কোন অশনি সংকেত?

২০২০ সাল নিয়ে বহু বছর আগেই অশনি সংকেত দিয়ে রেখেছিলেন নস্ত্রাদামুস। একাধিক সূত্রের তথ্য বলছে, ফরাসী জ্যোতিষবিদ জানিয়েছিলেন যে ২০২০ নিজেই নিজেকে শেষ করে দেবে। যার অর্থ সেই সময় মানুষ বুঝে উঠতে পারেনি। এমনকি বহু রিপোর্ট বলছে, নস্ত্রাদামুস বলেছিলেন , মানবসভ্যতার ধ্বংসের বীজ লুকিয়ে রয়েছে ২০২০ সালে।

২০২০ নিয়ে আর কোন বার্তা?

২০২০ নিয়ে আর কোন বার্তা?

বহু ইঙ্গিতবহ শব্দে নস্ত্রাদামুস জানান, ২০২০ সালেই একটি নতুন দিগন্তের সূচনা দেখতে চলেছে গোটা বিশ্ব। তার আগে বিশ্বের বহু শক্তিধর দেশ কোনও বড় ঝড়ের আশঙ্কায় একে অপরের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে পারে।

 অর্থনীতি নিয়ে কোন সংকেত?

অর্থনীতি নিয়ে কোন সংকেত?

অর্থনীতি নিয়েও নস্ত্রাদামুস একাধিক অশনি সংকেত দিয়ে গিয়েছেন। একটি রিপোর্ট বলছে, তাঁর ভবিষ্যদ্বাণীতে লেখা রয়েছে ২০২০ সাল অর্থনীতিতে সবচেয়ে বড়সড় মন্দা দেখতে চলেছে। অর্থনীতির সংকট এই বছর জোরালো হতে পারে বলেও তিনি জানান।

রণক্ষেত্র ও নস্ত্রাদামুস!

রণক্ষেত্র ও নস্ত্রাদামুস!

২০২০ সাল নিয়ে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী বলছে, ২০২০ সালে বহু বড়বড় শহর রণক্ষেত্রের চেহারা নিতে পারে। কার্যত তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের একটি ইঙ্গিত কয়েক দশক আগেই দিয়েছিলেন বলে দাবি করেছে রিপোর্টটি। সেখানে ,বলা হচ্ছে বিশ্বজুড়ে মানুষের ত্রাহি , ত্রাহি রব উঠতে পারে।

 নস্ত্রাদামুস ও করোনা ভাইরাস ঘিরে আতঙ্ক

নস্ত্রাদামুস ও করোনা ভাইরাস ঘিরে আতঙ্ক

২০২০ সালের শুরুতে সেভাবে আঁচ পাওয়া যায়নি নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী ঘিরে। তবে, বছর যতই এগিয়েছে, ততই এই ভবিষ্যদ্বাণীই যেন সত্যি বলে মনে হচ্ছে বহু মানুষের কাছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টও উঠে এসেছে। রয়েছে বহু তর্ক। অনেকেই এই ভবিষ্যদ্বাণী নিয়ে প্রশ্ন তুলছেন। তবে আপাতত গোটা বিশ্বে যে যুদ্ধের মতো পরিস্থিতি হয়েছে, তা অনস্বীকার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+