আগামী ১৪০ দিন এই রাশিদের ভাগ্য খুলতে চলেছে, গোচর করবে এই তিন প্রধান গ্রহ

ভারতীয় সংস্কৃতিতে জ্যোতিষের বেশ গুরুত্ব রয়েছে। এখানে তিজ-উৎসব থেকে শুরু করে সব শুভ কাজ জ্যোতিষ গণনার ওপর ভিত্তি করে করা হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্রের মতে সব নবগ্রহ নিশ্চিত সমকালের পরে রাশি পরিবর্তন করতে থাকে। এই রাশি পরিবর্তনের ফলে কারোর কারোর জীবন খুশিতে ভরপুর হয়ে যায় তো কারোর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। আগামী ১৪০ দিনের মাথায় মঙ্গল, বুধ ও বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে, যেখানে বেশ কিছু রাশির ভাগ্য খুলতে চলেছে। আসুন জেনে নিই যে ভাগ্যশালী রাশি কোনগুলি।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির জাতকদের জন্য আগামী ১৪০ দিন খুবই শুভ হতে চলেছে। এদের দাম্পত্য জীবনে সুখ আসবে এবং পরিবারে শান্তির পরিস্থিতি থাকবে। এই সময় এদের জন্য ব্যবসা ও চাকরির জন্য অনুকূল থাকবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তারা এই সময়ের মধ্যে চাকরি পাবেন। এই সময়কালে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি থাকবে এবং আপনি পরিবারের সঙ্গে আধ্যাত্মিক কাজে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতকদের জন্য এই সময় কোনও বরদানের চেয়ে কম কিছু নয়। এরা যে কাজই শুরু করবে তাতেই সফলতা পাবে। এদের বৈবাহিক জীবন ভালো থাকবে। পরিবার এই সময় আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবে এবং আকস্মিক ধন পাওয়ার সংযোগ তৈরি হবে। এই সময়কালে নতুন সম্পত্তি বা বাহন কেনার যোগ রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতকরা আগামী ১৪০ দিন যাবৎ চাকরি-ব্যবসায় খুব উন্নতি করবেন। এদের সুস্বাস্থ্যের ভালো লাভ দেখা দেবে। পুরনো বন্ধুর সঙ্গে আচমকা দেখা বা শৈশবের কোনও জায়গায় যাওয়ার যোগ তৈরি হচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর থাকবে। ধার্মিক কাজে ঝোঁক বাড়বে ও আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির লোকেদের এই সময় সমাজে মান-সম্মান বাড়বে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে তাদের যোগ্যতা ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। যে ক্ষেত্রেই তারা কাজ করবে সেখানে আপনি প্রশংসা পাবেন। চাকরি ও ব্যবসায় এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ পাবেন তারা। পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে। স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবন সুখের হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+