New Year 2024: নয়া বছরে ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে করুন তুলসীর এই প্রতিকারগুলি

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই আসছে নতুন বছর ২০২৪ সাল। প্রতিটি মানুষই নতুন বছরে যেন সুখে থাকতে পারেন এমনটাই চাইছেন, জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ অনেক মানুষের জন্য শুভ হতে চলেছে। হয়তো ২০২৩ সালেও কিছু মানুষের জন্য শুভ ছিল ঠিক তেমনই নতুন বছরে অনেক ব্যক্তিদের জীবনের সাফল্যের সময় শুরু হবে।

নতুন বছরের শুরুতে আপনি কিছু আচার নিয়ম আছে সেগুলো যদি পালন করেন তাহলে আপনি জীবনে ভালো থাকতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। জীবনের সমস্ত বাধা কাটিয়ে জীবনে সফলতা আনতে চান তাহলে নতুন বছরে আপনি তুলসী সংক্রান্ত এই প্রতিকারগুলি মেনে জীবনে সাফল্য আনুন।

New Year 2024

  • আর্থিক দিকে উন্নতি হবে

যদি আপনি আর্থিক দিকে খুব উন্নতি করতে চান তাহলে নতুন বছরের প্রথম দিনেই আপনি একটি লাল কাপড়ে তুলসী বাঁধুন। সেটি ভগবান কৃষ্ণ বা মা লক্ষ্মীর সামনে রেখে দিন। এটি করলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। সেই সঙ্গে জীবনে লেগে থাকবে সফলতাও।

  • জীবনে সাফল্য আসবে

নতুন বছরে আপনি জীবনে সাফল্য আনতে চান তাহলে ভগবান শিবের কাছে তুলসী পাতা রাখুন। এটি করলে আপনার জীবনে সুখ লেগে থাকবে। আর্থিক দিকে সফলতা আসবে। এমনকি দাম্পত্য জীবনেও সুখী হতে পারবেন। পরিবারের সঙ্গে সুখে থাকতে পারবেন। অশান্তির পরিবেশ আপনার বাড়িতে আর থাকবে না।

  • অশান্তি পরিবেশ থেকে মিলবে রেহাই

আপনার বাড়িতে অশান্তির পরিবেশ, মারামারি, হানাহানি লেগেই থাকে এবং তা থেকে আপনি বেরোতে চান তাহলে বাড়িতে একটি নতুন তুলসী গাছ লাগান। সেই তুলসী গাছের নিয়মিত গঙ্গার জল দিন। তারপর সারা ঘরে আপনি গঙ্গার জল ছেটান। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি দূর হবে এবং তুলসী দেবীর কৃপায় আপনার জীবনেও লেগে থাকবে সফলতাও। বাড়ি থেকে অশান্তির পরিবেশে দূর হবে।

  • আটকে থাকা কাজ হয়ে যাবে

যাদের বাড়িতে অনেক সমস্যা রয়েছে বা কোন কাজ হয়েও যেন হয় না তারা কিন্তু নতুন বছরের প্রথম দিনেই বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন, তাহলে আপনার বাড়িতে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। এমনকি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+