রান্নাঘরের এই জিনিসগুলি কখনোই ফুরোতে দেবেন না, নেমে আসতে পারে অর্থনৈতিক সংকট
রান্নাঘরের এই জিনিসগুলি কখনোই ফুরোতে দেবেন না, নেমে আসতে পারে অর্থনৈতিক সংকট
বাড়ির সুখ–সমৃদ্ধির জন্য অর্থের দেবী মা লক্ষ্মীর কৃপা পাওয়া খুব জরুরি। আর এইজন্য আমাদের কিছু কথা মনে রাখতে হবে যাতে মা লক্ষ্মী প্রসন্ন থাকেন। আবার এমন কাজ কখনই করব না বা এমন অভ্যাস ত্যাগ করব যাতে লক্ষ্মী দেবী রেগে যেতে পারেন। আজকে আমরা রান্নাঘরের সঙ্গে সম্পর্কযুক্ত এমন কিছু কথা জানব, যা মা লক্ষ্মীর অত্যন্ত অপছন্দের। এই কাজগুলি ঘরে নেতিবাচকতা এনে দেয়।

চাল
প্রত্যেক পুজো-পার্বনে, শুভ কাজে চালের প্রয়োগ অবশ্যই প্রয়োজন। চাল শুভ কাজের চিহ্ন আর এই দিনিসটি অবশ্যই সবসময় রান্নাঘরে থাকা অত্যাবশ্যক। সর্বদা রান্নাঘরে চাল শেষ হওয়ার পূর্বেই তা আনিয়ে নিন। একেবারে চাল শেষ হওয়া মোটেও ভালো নয়, এতে শুক্র গ্রহ বাজে প্রভাব ফেলে। এর জন্য অর্থাভাব দেখা যায়।

আটা
ভারতীয় ঘরের রান্নাঘরে আটা সবথেকে মাহাত্ম্যপূর্ণ জিনিসের মধ্যে একটি। বলতে পারেন আটা খুবই জরুরি একটি উপাদান। কখনও রান্নাঘরে আটা শেষ হতে দেবেন না। আটা শেষ হয়ে যাওয়া খুব অশুভ বলে মানা হয়। এর ফলে দারিদ্রতা ও বদনাম আসে।

হলুদ
চালের মতোই হলুদও পুজো ও শুভ কাজের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। রান্নাঘরে হলুদ শেষ হয়ে যাওযার অর্থ বৃহস্পতির খারাপ প্রভাব পড়বে। এতে বাড়ির সুখ-স্বাচ্ছন্দ্যে ক্ষতিগ্রস্ত হয়। তাই রান্নাঘরে কখনও হলুদ শেষ হওয়ার আগেই তা কিনে আনবেন।

নুন
নুন ছাড়া যেমন খাবার অসম্পূর্ণ, তেমনি রান্নাঘরও অসম্পূর্ণ। রান্নাঘরে নুন শেষ হওয়ার কারণে ঘর নেতিবাচক শক্তিতে ভরে যায়। এজন্য ঘরে দারিদ্রতা আসে, মারামারি হয়, তাই রান্নাঘরে কখনই নুন ফুরিয়ে যেতে দেবেন না। নুন কিন্তু আপনার জীবনেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নুন দিয়ে নানান রকম টোটকা করা হয় তাই নুন শেষ হয়ে গেছে এ কথা কখনো বলবেন না, নুন বাড়ন্ত একথাই আপনাকে বলতে হবে এবং শেষ হওয়ার আগেই অবশ্যই নুন নিয়ে আসুন।

জল
জল ভরা পাত্র খুবই শুভ হয়। সর্বদা আপনার প্রয়োজনের তুলনায় একটু বেশি জল সংরক্ষণ করুন, যাতে কোন কারণে জলের অনুপলব্ধির কারণে কোন সমস্যা না হয়। একই সময়ে, জল ভর্তি পাত্রগুলি খালি রাখা ভাল নয়। এটি আর্থিক কষ্ট এবং অপবাদের দিকেও নিয়ে যায়।

আগুন
আগুন কখনো শেষ হয়ে যেতে দেবেন না, আমরা এখন প্রত্যেকেই গ্যাসে রান্না করি, তাই গ্যাস শেষ হওয়ার আগে থাকতেই গ্যাস আর একটি নিয়ে রাখুন। আগুন আপনার জন্য শুভ। তাই আগেকার দিনে বলা হতো যে সমস্ত বাড়িতে সারাক্ষণ রান্না হয় অর্থাৎ আগুন কখনো বন্ধ হয় না সেই বাড়িগুলোতে কোনদিন অর্থ কষ্ট হয়না। বর্তমানে কারোর বাড়িতে উনুন থাকেনা সকলের বাড়িতেই গ্যাস জ্বলে, তাই গ্যাসকে কখনো শেষ হতে দেবেন না।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications