শুক্র-বৃহস্পতির কারণে তৈরি হচ্ছে ‘নবপঞ্চম রাজ যোগ’, অর্থলাভের সম্ভাবনা রয়েছে এই রাশিদের
শুক্র-বৃহস্পতির কারণে তৈরি হচ্ছে ‘নবপঞ্চম রাজ যোগ’, অর্থলাভের সম্ভাবনা রয়েছে এই রাশিদের
জ্যোতিষশাস্ত্রে যখন কোন গ্রহ ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। চলতি মাসের ১১ তারিখ বুধ গ্রহ ঘর পরিবর্তন করেছে। ইতিমধ্যে শুক্র রয়েছে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে আর বর্তমানে মীন রাশিতে উপস্থিত রয়েছে বৃহস্পতি। এই গ্রহ পরস্পরের সঙ্গে মিলে তৈরি করছে নবপঞ্চম রাজ যোগ। এই যোগ চলবে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত। এই সময় অনেক রাশির জাতক-জাতিকাদের জীবনের সফল্যের সময় শুরু হবে। জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের নবম ঘরে তৈরি হবে এই নবপঞ্চম রাজ যোগ। এই যোগের কারণে এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনারা চাকরিতে অনেক উন্নতি করতে পারবেন। যারা বেসরকারি কাজে কর্মরত তাদের পদোন্নতি হতে পারে, সেই সঙ্গে বেতন বৃদ্ধিও হতে পারে। যে কোন ব্যবসায় আপনি লাভবান হতে পারে। বিশেষ করে যারা বিদেশে রয়েছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু। যারা রাজনীতিতে সঙ্গে যুক্ত তাদের যোগাযোগ আরোও বাড়বে সেই সঙ্গে তারা আরও নাম করতে পারবেন।

মিথুন রাশি
এই শুভ যোগের কারণে এই রাশির ব্যক্তিদের জীবনের শুভ সময় শুরু হবে। এই সময় আপনারা কাজেরক্ষেত্রে খুব সাফল্য আনতে পারবেন। ব্যবসায় আপনাদের খুব লাভ হবে। নতুন করে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন। জীবনে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
এই রাশির ব্যক্তিরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনারা দ্রুত যেকোন কাজের সিদ্ধান্ত নিতে পারেন। পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করবেন, সেখান থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের জীবনে সাফল্যের সময় শুরু।

তুলা রাশি
এই রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে। হঠাৎ করে আপনারা কোথাও থেকে আর্থিক লাভ হতে পারে। আপনি পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন। বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এটি খুব ভালো সময় আপনাদের জন্য। বাবা ও মায়ের পূর্ণ সমর্থন আপনি পেয়ে যাবেন।

কুম্ভ রাশি
চাকরি ও ব্যবসার ক্ষেত্রে উভয় জায়গা থেকে আপনারা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে আপনার অনেক সুযোগ আসবে। আপনার জীবনের সাফল্য আসবে। নতুন চাকরিতে আপনি প্রস্তাব পেতে পারেন। দূরে কাজের জন্য যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। লটারি কাটতে পারেন, তা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications