কর্কটে প্রবেশ করে মঙ্গল কাদের ভাগ্যের দ্বার খুলবে, নয়া সম্পত্তির মালিক হবেন এরা
জ্যোতিষশাস্ত্রে বারোটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। মঙ্গল গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করা হয়।
মঙ্গল হল গ্রহের সেনাপতি। অক্টোবর মাসের কুড়ি তারিখ মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ব্যবসায় তারা খুব সফলতা অর্জন করতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। যারা সরকারি চাকরি করছেন তাদের খুব শুভ সময়। এসময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন।
দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। বেসরকারি চাকরি যারা করছেন তাদের অত্যন্ত শুভ সময়। কঠিন পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। তাছাড়া দূরে কোথাও ঘুরতে গেলে সেখান থেকেও লাভের মুখ দেখবেন আপনি।
- তুলা রাশি
মঙ্গলের ঘর পরিবর্তনে তুলা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এই সময় অর্থ সঙ্কট আপনার কেটে যাবে। দীর্ঘদিন ধরে যে রোগে ভুগছেন সেই রোগ থেকে বের হতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। তাছাড়া অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
নতুন ব্যবসা খুললে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে পারেন আপনি। দূরে কোথাও ঘুরতে গেলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে আপনার। তবে অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। দাম্পত্য জীবনে সুখী হবেন এরা। তাছাড়া যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো সময়। বেতন বাড়তে পারে। যারা সরকারি চাকরি করছেন তাদের মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। এসময় সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে খুশি লেগে থাকবে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications