শত্রু রাশিতে মঙ্গলের গোচর, এই রাশিদের জীবন অমঙ্গলময় হতে চলেছে
অক্টোবরের মাস গ্রহদের গোচরের দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ। এই মাসে ৫টি প্রধান গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। এঁদের রাশি পরিবর্তন করায় অক্টোবর মাসে মানব জীবনের পাশাপাশি দেশ-দুনিয়ার ওপর এর প্রভাব পড়বে। অক্টোবর মাসে বুধের রাশি পরিবর্তনের পর এখন মঙ্গল রাশি পরিবর্তন করতে চলেছে। পঞ্চাঙ্গ অনুসারে, ১৬ অক্টোবর ২০২২, রবিবারে মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে গোচর করবে। আসুন জেনে নিই মঙ্গল গোচর কোন রাশিদের সমস্যা বাড়াতে চলেছে।

বৃষ রাশি
এই সময় আপনার কথা বলার শব্দগুলি কঠোর হতে পারে। যার জন্য আপনাকে সমস্যার সম্মুখিন হতে হবে। এই সময় পরিশ্রম খুব বেশি করে করতে হবে। নিজের লক্ষ্যে অবিচল থাকুন, নয়তো লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারেন। আর্থিক বাজেট নড়বড় হয়ে যাবে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে মনোমালিন্য হতে পারে। এইজন্য ধৈর্য্য রাখুন। স্বাস্থ্যের ওপর নজর দিন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

মিথুন রাশি
লগ্নঘরে মঙ্গলের গোচর আপনার সাহস বৃদ্ধি করবে। এই সময় তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। অন্যথা ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে। এই সময় আপনার ধৈর্য্যের পরীক্ষা, তাই সংযম হারাবেন না।

মেষ রাশি
মঙ্গল মেষ রাশির অধিপতি বলে মনে করা হয়। মঙ্গল আপনার জন্য কিছু বিষয়ে খুবই ভালো ফল নিয়ে আসতে চলেছে। যদিও এই সময় আপনাকে কিছু বিষয় নিয়ে একটু সমস্যার মুখোমুখি হতে হবে। মঙ্গল গোচর পর্যন্ত আপনার সাহসে বৃদ্ধি হবে। এই সময় আপনাকে আপনার ভাবমূর্তির ওপর খেয়াল রাখতে হবে নয়তো আপনার স্বচ্ছ ভাবমূর্তি খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে সজাগ ও সাবধান থাকুন অন্যথা লাভ থেকে বঞ্চিত হতে পারেন।

কন্যা রাশি
মঙ্গল গোচরের ফলে আপনার কেরিয়ার সংক্রান্ত অনেক চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। বেকার মানুষরা পরিশ্রম করলে তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অংশীদারিত্বে ব্যবসা শুরু করার আগে অভিজ্ঞ সম্পন্ন মানুষের পরামর্শ নিন। স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে নয়তো সমস্যা হতে পারে। বেশি মশলাযুক্ত খাবার খাবেন না নয়তো স্বাস্থ্য বিগড়াতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications