Mangal Uday 2024: উদিত মঙ্গলের শুভ প্রভাবে নয়া বছরে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কাদের রয়েছে

Mangal Uday 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গলকে আমরা সেনাপতি গ্রহ বলেই জানি। ভূমিপুত্র মঙ্গল যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।

মঙ্গলকে আমরা সাহস, ভূমি, সাহসিকতার কারক বলেই জানি। জানুয়ারি মাসের ১৪ তারিখ ভূমি পুত্র মঙ্গল ধনু রাশিতে উদিত হতে চলেছে। এসময় কিছু রাশির উপর শুভ প্রভাব ফেলবে এই গ্রহ। কাদেরই বা ভাগ্যের দ্বার খুলবে মঙ্গল গ্রহ, জানুন।

Mangal Uday 2024

  • তুলা রাশি

মঙ্গল উদিত হওয়ার কারণে তুলা রাশির (libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। অর্থের দিকে খুব লাভ হবে আপনার। শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। ভাই বোনের সঙ্গে বিদেশ যাত্রা করতে হতে পারে আপনাকে। তাছাড়া আপনি আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন। দাম্পত্য জীবনেও বেশ সফলতা আসবে আপনার।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে মঙ্গল, তাছাড়া আপনার আটকে থাকা টাকা তুলতে সক্ষম হবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে কাটাতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য আপনার ভালোই যাবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। স্ত্রীর সঙ্গে যে অশান্তি লেগে ছিল সেটা থেকে বের হতে পারবেন। আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

  • কর্কট রাশি

মঙ্গলের উদিত হওয়ার কারণে কর্কট রাশির (cancer) জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে, তাছাড়া আপনার পঞ্চম ঘরে উদিত হবে মঙ্গল। আপনার সন্তানের কোনোও সুখবর আরোও খুশি হবেন। চাকরি থেকে ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনি নতুন যানবাহন কিনতে পারেন। ব্যবসায় প্রচুর অর্থলাভ হবে আপনার। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবসায়ীরা ব্যবসায় যদি অর্থ বিনিয়োগ করতে পারবেন। আপনি ভ্রমণে যেতে পারেন তাহলে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। নতুন চাকরির যোগ রয়েছে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+