Mangal Gochar 2023: মঙ্গলের শুভ প্রভাবে নতুন সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতকরা

Mangal Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি মঙ্গল গ্রহের খুব গুরুত্ব রয়েছে। মঙ্গলকে আমরা সাহস, শক্তির কারক বলেই জানি। মঙ্গল যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে।

সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে। অগাস্ট মাসের ১৮ তারিখ বিকেল ৩ টে ১৪ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এই সময় কিছু রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, কাদের ভাগ্য খুলছে, দেখুন।

Mangal Gochar 2023

মেষ রাশি

মঙ্গল স্থান পরিবর্তন করায় মেষ রাশির (aries) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এসময় যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। আর্থিক দিকে উন্নতি লাভ করতে পারবেন। মানসিক চাপ আপনার অনেকটাই কমে যাবে। আপনার কাজে সকলে মুগ্ধ হবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা পাবেন।

মিথুন রাশি

মঙ্গল মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের চতুর্থ ঘরে প্রবেশ করে আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। শুধু তাই নয়, এসময়ে যারা ব্যবসা করছেন, তাদের জীবনে সাফল্য আসবে, আর স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।

Mangal Gochar 2023

কর্কট রাশি

মঙ্গল ঘর পরিবর্তন করায় কর্কট রাশির (Cancer) জাতক-জাতিকদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার জীবনে সুখে ভরে উঠবে। সকল কাজে বেশ সফলতা আসবে।আপনার মানসিক চাপ ক্রমশ কমবে, আত্মবিশ্বাস বাড়তে থাকবে, পারিবারিক ব্যবসা আপনার বেশ সাফল্য লাভ হবে।মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। যারা চাকরিজীবী রয়েছেন, তারা কঠিন পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। চাকরিতে পদোন্নতি ও ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের।

বৃশ্চিক রাশি

মঙ্গল বৃশ্চিক রাশির (Scorpio) সপ্তম ঘরে প্রবেশ করবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার মনের প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে, পরিবারের পূর্ণ সমর্থন পাবেন আপনি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনার শরীর ভালোই যাবে, তবে শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+