Mangal Ketu Yuti 2023: মঙ্গল ও কেতুর মিলনে এই রাশির ব্যক্তিদের ব্যবসায় উন্নতি হবে
Mangal Ketu Yuti 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল ও কেতু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে আমরা সেনাপতি গ্রহ বলেই জানি তবে কেতুর নাম শুনলে অনেকেই ভয় পেয়ে যান, কারণ, যখন কোনও রাশির ব্যক্তিদের উপর কেতু অশুভ দৃষ্টি দেন তখন সেই রাশির ব্যক্তিদের ওপর খারাপ প্রভাব ফেলে, তাঁদের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। অক্টোবর মাসের ৩ তারিখ মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবে। ইতিমধ্যে সেখানে রয়েছে কিন্তু কেতু গ্রহ।
মঙ্গল ও কেতুর মিলনে কিছু রাশির আর্থিক দিকে লাভ হবে, সকল কাজে এগিয়ে যেতে পারবেন তাঁরা, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার। লটারি কাটতে পারেন, সেখান থেকে অর্থ লাভ হবে আপনার। যদি আপনি দাম্পত্য জীবনে যুক্ত থাকেন সেখানে সুখী হবেন আপনি।
- তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিরা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবেশ অনুকূলেই থাকবে। সাহস ক্রমশ বাড়তে থাকবে। কর্মজীবনে দারুন সাফল্য আসবে আপনার। এসময় আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে আপনার সফলতা আসবে। চাকরি থেকে ব্যবসায় যেকোনও সমস্যার সমাধান হয়ে যাবে। যদি আপনি কোনও প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা দেন সেখানে সফলতা আসবে। জীবনে প্রতিটি কাজেই সফলতা নিশ্চিত। শুধু তাই নয়, যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে সফল্য আসবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন।

- মকর রাশি
মকর রাশির (Capricorn) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময়ে আপনার আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতা মাতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। যেকোন গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাবা মায়ের কথা মেনে সিদ্ধান্ত নেবেন। ব্যবসায়ের উন্নতি হবে আপনার। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় আপনার। যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য আসবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এসময় যদি ব্যবসায় নিযুক্ত থাকেন সেখানেই অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications