একবছর পর শুক্র তৈরি করছে মালব্য রাজযোগ, চাকরি ও লটারি প্রাপ্তির সম্ভাবনা কাদের রয়েছে

জ্যোতিষশাস্ত্রে, শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। যখন এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, কারোর জন্য নেতিবাচকও হতে পারে। শুক্রবার প্রতি মাসেই তার স্থান পরিবর্তন করে থাকে।

ধনদাতা শুক্র সেপ্টেম্বর মাসে তুলা রাশিতে প্রবেশ করবে। সেখানেই সে তৈরি করবে 'মালব্য রাজযোগ’। এক বছর পর মালব্য রাজযোগ গঠনে কোন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার কাদের খুলবে, জানুন।

Astrology

  • তুলা রাশি

এই শুভ রাজযোগের প্রভাবে তুলা রাশির ব্যক্তিরা নতুন সম্পত্তি কিনতে পারেন। প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন জীবনে। ব্যবসায় অর্থলাভের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার কাজের প্রশংসা সকলে। ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন।

যারা সোনা ব্যবসায়েযুক্ত রয়েছেন, তাদের অর্থপ্রাপ্তি হওয়া সম্ভাবনা রয়েছে। এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন। নতুন যানবাহন, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। আপনার মনে আনন্দ থাকবে। কারণ পরিবারের কারোর কোনও শুভ খবরে আপনার মন আরও খুশিতে থাকবে।

  • মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। তাছাড়া আপনার নতুন কাজের অর্ডার পেতে পারেন। আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। বেকাররা কাজের নতুন সুযোগ পাবেন।

তাছাড়া যদি আপনি সরকারি চাকরি করেন, সেখানে সফলতাও আসবে আপনার। বেতন বাড়তে থাকবে। প্রত্যেকটি কাজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। কর্মজীবনের যে চাপের মধ্যে ছিলেন সেটি থেকে বের হতে পারবেন আপনি। রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যুক্ত তাদের জীবনে খুব সফলতা আসবে।

  • কুম্ভ রাশি

মালব্য রাজযোগের শুভ প্রভাবে কুম্ভ রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। আপনি আপনার আয়ের নতুন পথ খুঁজে পাবেন। বেতন বাড়বে। চাকরিতে পদোন্নতি হবে। ব্যবসার জন্য দূরে কোথাও যেতে হতে পারে আপনাকে। সন্তানের সুখবরে আপনার মনে খুশি থাকবে।

এসময় আপনার সন্তান বিদেশ যেতে পারে। বিদেশে গিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাঁদের খুব শুভ সময়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+