আর্থিক সঙ্কটে ভুগতে না চাইলে রান্নাঘরে ভুলেও এই কাজগুলি করবেন না
প্রতিটি গৃহস্থ বাড়িতেই রান্নাঘর খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। যেখানে যে শুধু রান্না করা হয় তা নয়, এখানে মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা বাস করেন। তাই এই রান্নাঘরে এমন অনেক কাজ আছে, যা কিন্তু করাই যায় না। এগুলি করলে দেবী অন্নপূর্ণা রেগে যান। এতে আপনার জীবনে অর্থক্ষতি হতে পারে।
সেই সঙ্গে জীবনে আসবে নানান সমস্যাও। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। বলা হয়, যে বাড়িতে মা অন্নপূর্ণা বিরাজ করেন, তার জীবনে সাফল্য আসার সঙ্গে সঙ্গে তার ঘরে সুখ- সমৃদ্ধি বিরাজ করে।

তিনি দেবী পার্বতীর বিশেষ কৃপা পেয়ে থাকেন। রান্নাঘরের এমন অনেক ছোট জিনিস কাজ রয়েছে, সেগুলো যদি আপনি করেন তাহলে আপনার আর্থিক ক্ষতি হবে। তাই আগেই সাবধান হোন। জানেন কী কী করবেন না।
- রান্নাঘরে খাবারের স্বাদ নেবেন না
অনেকেই আছেন রান্না করতে করতে খাবারের স্বাদ নেন। নুন বেশি হল কিনা কম তা দেখার জন্য। তবে এতে কিন্তু অন্নপূর্ণা দেবী খুব রেগে যান। এতে ঘরে দারিদ্রতা নেমে আসে। আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যেতে হতে পারে আপনাকে। তাই আগেই সাবধান হোন আপনি।
- জুতো পরবেন না
জুতো পরে কখনোই রান্নাঘরে রান্না করবেন না। এতে মা অন্নপূর্ণা রেগে যান ও দেবী লক্ষ্মীর ক্রোধের শিকার হতে হবে আপনাকে। অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে আপনার। তাই আগেই সাবধান হোন আপনি।
- ডাইনিং রুমে রান্না রাখুন
অনেকেই রান্না করে রান্না ঘরে খেতে শুরু করে দেন। তা কিন্তু একদমই উচিত নয়। এতে ঘরে সুখ শান্তি নষ্ট হয়। রান্না করে কখনোই রান্না ঘরে খাবেন না। ডাইনিং রুমে এনে তারপরে খাবার প্রণাম করে তবেই খাবেন।
- খারাপ কল রাখবেন না
যদি আপনার রান্নাঘরের কল খারাপ থাকে, তা দ্রুত সারিয়ে ফেলুন। কারণ কল থেকে কখনোই যেন ফোঁটা ফোটা জল না পরে। কারণ এটি খুব অশুভ। এতে অর্থহানি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- এঁটো বাসন রাখবেন না
খাওয়ার পরে কখনোই এঁটো বাসন রান্নাঘরে রেখে দেবেন না। বাসন সব সময় মেজে পরিষ্কার করে রাখবেন। তবেই মা লক্ষ্মী আপনার রান্নাঘরে প্রবেশ করবে। না হলে মা লক্ষ্মীর সঙ্গে অন্নপূর্ণা দেবী ও খুব রেগে যান। তাই আগেই সাবধান হোন আপনি।
- স্নান সেরে রান্নাঘরে ঢুকবেন
রান্নাঘরে প্রত্যেকদিন সকালবেলা স্নান সেরে, পরিষ্কার জামা কাপড় পরে ঢুকবেন। রান্না শুরু করার আগে দেবী লক্ষ্মী ও অন্নপূর্ণার পুজো করবেন। হাতজোড় করে প্রণাম করবেন। তবেই আপনি দেবতাদের কৃপা পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications