২৭ জুলাইয়ের চন্দ্রগ্রহণ আপনার জীবনে কী প্রভাব ফেলতে চলেছে! জানুন রাশিফলে
২৭ জুলাই সংগঠিত হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এই গ্রহণে ঘিরে নজর রয়েছে বহু কৌতূহলী মনের। এই বিরল মহাজাগতিক ঘটনার অপেক্ষায় রয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।
২৭ জুলাই সংগঠিত হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এই গ্রহণে ঘিরে নজর রয়েছে বহু কৌতূহলী মনের। এই বিরল মহাজাগতিক ঘটনার অপেক্ষায় রয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই গ্রহণ প্রভাব ফেলতে চলেছে মানব জীবনেও। বিভিন্ন রাশিতে বিভিন্ন রকমভাবে প্রভাব ফেলতে চলেছে এই গ্রহণ।

মেষ ও বৃষ
মেষ রাশির জাতকদেরপক্ষে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ খুবই শুভফলদায়ক । রয়েছে অর্থলাভের সম্ভাবনা।কেরিয়ারের ক্ষেত্রে এই রাশির জাতকরা ব্যাপক উন্নতি করার সম্ভাবনায় রয়েছে এই সময়ে। বৃষ রাশির জাতকদের জন্য় কেরিয়ারে সেরকম উন্নতি পরিলক্ষিত হবে না।

মিথুন ও কর্কট
মিথুন রাশির জাতকদেরজীবনে কোনওভাবে বাড়তি আয় হতে শুরু করতে পারে এই সময়। তবে স্বাস্থ্যহানির সম্ভাবনা এঁদের এই সময়ে প্রবল। কর্কট রাশির জাতকদের জন্য় প্রচুর বাধা বিপত্ত এই সময়ে আসতে পারে। ফলে সাবধানে যেকোনও পদক্ষেপ নেওয়া উচিত এঁদের।

সিংহ ও কন্যা
সিংহ রাশির ব্যক্তিত্বদের জীবনে এই সময় মিশ্র প্রভাব পড়বে। কোনও সুখবর এঁদের কাছে এই সময়ের মধ্যে আসতে পারে। তবে পরিবারে কোনও সমস্যা দেখা দিতে পারে। কন্যা রাশির জাতকদের পক্ষে সেভাবে কোনও বড় আশব্য়াঞ্জক পরিস্থিতি তৈরি হবে না। এমনই দাবি জ্যোতিষশাস্ত্রের।

তুলা ও বৃশ্চিক
তুলা রাশির জাতকদের জীবনে এই চন্দ্রগ্রহণ বিশেষ লাভজনক সময় নিয়ে আসবে। অন্যদিকে, বৃশ্চিক রাশির জাতকদের জীবনে এই সময়ে মিশ্র প্রভাব পড়বে। এঁদের আগামী দিন সুখকর হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই গ্রহণ।

ধনু ও মকর
ধনু রাশির জাতকরা এই সময়ে কিছুটা চিন্তার মধ্য দিয়ে কাটাবেন। পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা সংক্রান্ত সমস্যা সামনে আসবে। অন্যদিকে মকর রাশির জাতকরা এই গ্রহণের সবচেয়ে খারাপ প্রভাবে প্রবাবিত হবেন। এই সময়ে আর্থিক ক্ষতি থেকে শুরু করে একাধিক খারাপ ঘটনা ঘটতে পারে।

কুম্ভ ও মীন রাশি
কুম্ভ রাশির জাতকদের জীবনেও চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব পড়বে। শারীরিক অসুস্থতা এঁদের এই সময়ে লেগেই থাকবে। মানসিকভাবেও এঁরা এই সময়ে ভেঙে পড়তে পারেন। অন্যদিকে, মীন রাশির জাতকরাও এই সময়ে শারীরিক সমস্যার সম্মখীন হতে পারেন।












Click it and Unblock the Notifications