কোজাগরী লক্ষ্মীপুজোর দিন দেবীর কোন রূপের আরাধনা করবেন ! জেনে নিন রাশিফলে

রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। ইতিমধ্যেই পুজোর আয়োজনে মেতেছে বাঙালি। শাস্ত্রজ্ঞদের মতে, লক্ষ্মীপুজোর দিন যদি রাশি অনুযায়ী দেবীর বিভিন্ন রূপের আরাধনা করা যায়, তাহলে সৌভাগ্য ফিরে পাওয়া যায়।

রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। ইতিমধ্যেই পুজোর আয়োজনে মেতেছে বাঙালি। শাস্ত্রজ্ঞদের মতে, লক্ষ্মীপুজোর দিন যদি রাশি অনুযায়ী দেবীর বিভিন্ন রূপের আরাধনা করা যায়, তাহলে সৌভাগ্য ফিরে পাওয়া যায়। প্রতিটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সঙ্গে লক্ষ্মীর বিভিন্ন রূপের আরাধনা জড়িত । এজন্য ল্মীর সেই রূপকে মনে মনে কল্পনা করে একনিষ্ঠভাবে আরাধনা করতে হবে। এমনই দাবি বহু শাস্ত্রবিদদের। দেখে নেওয়া যাক, কোন রাশির জাতক জাতিকারা দেবীর কোন রূপের পুজো করলে , তা সৌভাগ্য ফিরিয়ে দেয়।

মেষ-বৃষ

মেষ-বৃষ


মেষ রাশির জাতক জাতিকারা লক্ষ্মী পুজোর দিন মায়ের রমা অবতারের পুজো করলেস সৌভাগ্য ফিরে পেতে পারেন। অন্যদিকে, বৃষরাশির জাতকদের দেবীর মোহিনী অবতারকে পুজো করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা।

মিথুন-কর্কট

মিথুন-কর্কট

মিথুন রাশির জাতক জাতিকারা যদি চান জীবনে সমৃদ্ধি ফিরে পেতে তাহলে পদ্মলক্ষ্মীর পুজো করুন। কর্কট রাশির জাতকরা যদি দেবীর কমলা রূপের পুজো করেন, তাহলে অবশ্যই মিলবে সুখ সমৃদ্ধি ।

সিংহ-কন্যা

সিংহ-কন্যা

দেবীর ক্রান্তিমতি রূপের আরাধনায় যদি সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের নিয়োজিত করে ফেলতে পারেন , তাহলে সৌভাগ্য ফিরতে বাধ্য। কন্যা রাশির জাতকরা মায়ের অপরাজিতা রূপের আরাধনা করতে পারেন। এতে সৌভাগ্যলাভ সম্ভব বলে দাবি বিশেষজ্ঞদের।

তুলা-বৃশ্চিক

তুলা-বৃশ্চিক

লক্ষ্মীর পদ্মাতী রূপের আরাধনা করতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। এমনই দাবি শাস্ত্রজ্ঞদের। অন্যদিকে বৃশ্চিকরাশির জাতক জাতিকারা যদি লক্ষ্মীর শ্রীরাধা রূপের আরাধনা করেন , তাহলে তা তাঁদের জন্য শুভ ফলদায়ী হতে পারে।

ধনু-মকর

ধনু-মকর

ধনু রাশির জাতকরা যদি মায়ের বিশ্বলক্ষ্মী রূপের পুজো করেন তাহলে কেটে যেতে পারে, বহু সমস্যাই। মা লক্ষ্মীর পটের রূপটি পুজো করলে সৌভাগ্য শান্তি ফিরে পেতে পারেন মকর রাসির জাতকরা।

কুম্ভ-মীন

কুম্ভ-মীন

মা লক্ষ্মীর রুক্মিনী রূপের আরাধনা করলে, মিলতে পারে সৌভাগ্য সূত্র , কুম্ভ রাশির জাতকদের জন্য। অন্যদিকে, মীন রাশির জাতকদের জন্য বিলক্ষণা রূপের পুজো করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+