'জন্ম-সময়' বলে দিতে পারে চরিত্রের অজানা কথা! জেনে নিন জ্যোতিষশাস্ত্র কী বলছে
জন্মবার বা তারিখ থেকে একজন ব্যক্তির চরিত্র কীভাবে জানা যায় তা নিয়ে আগে একাধিক তথ্য তুলে ধরা হয়েছে 'ওয়ান ইন্ডিয়া বাংলা'-র জ্যোতিষ বিভাগে। এবার দেখে নেওয়া যাক কীভাবে 'জন্ম-সময়' আপনার সম্পর্কে বহু অজ
জন্মবার বা তারিখ থেকে একজন ব্যক্তির চরিত্র কীভাবে জানা যায় তা নিয়ে আগে একাধিক তথ্য তুলে ধরা হয়েছে 'ওয়ান ইন্ডিয়া বাংলা'-র জ্যোতিষ বিভাগে। এবার দেখে নেওয়া যাক কীভাবে 'জন্ম-সময়' আপনার সম্পর্কে বহু অজানা তথ্য তুলে ধরতে পারে। জন্ম-সময় ঘিরে একাধিক তথ্যের জন্য চোখ রাখুন 'ওয়ান ইন্ডিয়া বাংলা'র 'জ্যোতিষ' বিভাগে। 'জন্ম সময় অনুযায়ী চারিত্রিক বৈশিষ্ট কেমন হয়', তার প্রথম পর্ব আজ।

রাত ১২টা- ২টো
রাত ১২ থেকে রাত ২টো পর্যন্ত সময়ের মধ্যে যাঁদের জন্ম , তাঁরা পছন্দের লোকজনের মধ্যে ঘিরে থাকতে বেশি পছন্দ করেন। পরিবারের প্রতি এঁদের ঘনিষ্ঠতা খুবই বেশি থাকে। পরিবারের লোকজনের প্রতি এঁদের আকর্ষণ সবচেয়ে বেশি। ভবিষ্যৎ নিয়ে এঁরা খুবই চিন্তা করেন। নিজেকে খোলস থেকে সহজে বের করতে চাননা এঁরা।

রাত ২ টো থেকে ৪ টে পর্যন্ত সময়
এঁরা খুবই মিশুকে।সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে ভালোবাসেন। তবে একা থাকতে বা একঘেয়েমি এঁরা পছন্দ করেন না। ঘরের থেকে বাইরে সময় কাটাতে এঁরা বেশি পছন্দ করেন। প্রকৃতির সঙ্গে মিশে থাকতে এঁরা খুবই ভালোবাসেন।

ভোর ৪টে থেকে ৬ টা পর্যন্ত
এঁরা স্বভাবের দিক থেকে একটি জেদি। এঁরা খুবই রোম্যান্টিক । অন্যদের থেকে এঁদের ভাবনা চিন্তা একটু আলাদা গোছের হয়। তবে প্রেমের বিষয়ে এঁরা একটু গোঁড়া স্বভাবের হন। তবে কোনও বিষয়ে প্রতিবাদ করার ক্ষেত্রে এঁরা তুলনাহীন!

ভোর ৬ টা থেকে সকাল ৮ টা
এই সময়ের মধ্যে যাঁরা জন্মেছেন তাঁরা খুবই 'পারফেক্টশনিস্ট' হন। নিজেকে এক্কেবারে ষোলোআনা সঠিক করে তুলতে এঁরা কোনও করসৎ করতে ছাড়েন না। নিজের লক্ষ্য এঁরা নিজেরাই স্থির করেন, আর সেই লক্ষ্যপূরণ না করে ক্ষান্ত হন না তাঁরা।

সকাল ৮ টা থেকে বেলা ১০টা
এই সময়ের মধ্যে যাঁদের জন্ম, তাঁরা একটু জেদি স্বভাবের হন। মানুষকে সম্মান করার প্রবণতা এঁদের মধ্যে প্রবল। নিজের স্বপ্নপূরণে এঁরা কোনও বাঁধাকে সামনে আসতে দেননা। তবে নিজেকে সবসময় সঠিক ভেবে বিভিন্ন কাজ করতে গিয়ে এঁরা অনেক সময়ে বিপদের মুখে পড়েন।












Click it and Unblock the Notifications