মার্চে জন্মগ্রহণকারীদের চরিত্র কেমন হয়! জেনে নিন এঁদের গুণাগুণ

মার্চ মাসে যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের মধ্যে বেশ কয়েকটি গুণ দেখা যায়। জ্যোতিষ শাস্ত্র বলছে, জন্ম মাস দেখে ধারণা কের নেওয়া যেতে পারে , যে একজন ব্যক্তি বা মহিলা কেমন হতে পারেন।

মার্চ মাসে যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের মধ্যে বেশ কয়েকটি গুণ দেখা যায়। জ্যোতিষ শাস্ত্র বলছে, জন্ম মাস দেখে ধারণা কের নেওয়া যেতে পারে , যে একজন ব্যক্তি বা মহিলা কেমন হতে পারেন। পশ্চিমী জ্যোতিষশাস্ত্র মতে মানুষের চরিত্র কিছুটা বলে দেওয়া সম্ভব কেবলমাত্র জন্মমাস বিচার করে। দেখে নেওয়া যাক, মার্চ মাসে জন্মগ্রহণকারীদের চরিত্র কেমন ধরনের হয়।

আগে থেকে আঁচ করে নেওয়ার ক্ষমতা

আগে থেকে আঁচ করে নেওয়ার ক্ষমতা

যাঁরা মার্চ মাসে জন্মান , তাঁরা যেকোনও ঘটনা আগে থেকেই আঁচ করে নিতে পারেন। মানুষ চেনবার ক্ষেত্রে এঁরা ভুল করেন না। ফলে এঁদের চোখে ধুলো দিয়ে কেউ পার পান না। এঁরা আগে থেকেই অনুমান করে নিতে পারেন মানুষের চরিত্র।

এঁরা খুবই পরোপকারী

এঁরা খুবই পরোপকারী

এই ধরনের মানুষরা যেমন পরোপকারী হন, তেমনই সংবাদেনশীল হয়ে থাকেন। এঁরা দয়ালু স্বভাবের হওয়াতে , এঁদের প্রতি বহু মানুষ অনুরক্ত হন। অন্যের দুঃখ দেখলে এঁরা ঠিক থাকতে পারেন না।

প্রেমিক হিসাবে এঁরা কেমন?

প্রেমিক হিসাবে এঁরা কেমন?

প্রেমের ক্ষেত্রে এঁরা খুবই দায়িত্বশীল হয়ে থাকেন। যাঁকে একবার ভালোবেসে ফেলেন এঁরা ,তাঁকে মন থেকে সরানো কঠিন! প্রেমিক বা প্রেমিকার জন্য যাবতীয় স্বার্থ ত্যাগ করতে এঁরা প্রস্তুত। কোনওভাবেই প্রেমে বিশ্বাসঘাতকতাকে এঁরা বরদাস্ত করেন না।

শান্ত স্বভাবের

শান্ত স্বভাবের

এঁরা শান্ত স্বভাবের লোকজনকে পছন্দ করেন। যাঁদের স্বভাব শান্ত প্রকৃতির হয় , তাঁদের এঁরা বেশি ভালোবাসেন। এমনিতেও ভিড় থেকে দূরে শান্ত এলাকা এঁদের বেশি পছন্দের।

গুণী

গুণী

এঁদের মধ্যে অনেক রকমের গুণাগুণ থাকে। এঁদের শৈল্পিক সত্ত্বা প্রবল প্রকট। এঁরা গান ও শিল্প সম্পর্কীয় যাবতীয় বিষয় খুব পছন্দ করেন।

উদ্যোগী

উদ্যোগী

এঁরা খুবই উদ্যমী ও উদ্যোগী মানুষ হয়ে থাকেন । এই ব্যক্তিরা যেখআনেই যান , সেখানেই খুশি আর আনন্দে ভরিয়ে রাখেন। কোনও কাজে এঁরা পিছিয়ে পড়তে ভালো বাসেন না, প্রবল ইচ্ছা শক্তির দ্বারা এঁরা নতুন উদ্যমে কাজ করেন।

এঁরা যেকোনও পরিস্থিতিতে মানিয়ে নেন

এঁরা যেকোনও পরিস্থিতিতে মানিয়ে নেন

পরিস্থিতি যতই অস্বস্তিকর হোক না কেন , মার্চ মাসে জন্মগ্রহণকারী ব্য়ক্তিরা মানিয়ে নিতে পারেন। কঠিন পরিস্থিতি হোক এঁরা হার মানতে রাজি নন! কঠিন মানসিকতা নিয়ে এঁরা এগিয়ে যান যাবতীয় চ্যালেঞ্জের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+