কোন বয়সে আপনার বিয়ে করা উচিত, জানুন সহজ উপায়ে

প্রয়োজন আর প্রিয়জন যখন একই সময়ে ধরা দেয় তখনই তৈরি হয় , এই সঠিক সময়। প্রত্যেকটি রাশিরই বিয়ের একটি সঠিক সময় নিশ্চিত হয়।

যে কোনও ব্রেক-আপ এরপরই সচারচর একটা সান্ত্বনা দেওয়া হয়, যে 'সঠিক মানুষ সঠিক সময়ে নিশ্চয়ই আসবে'। তবে এই 'সঠিক' সময়টি জেনে নেওয়া খুবই প্রয়োজন। কারণ জীবনের প্রত্যেকটি পদক্ষেপের একটা 'সঠিক' সময় থাকা প্রয়োজন। প্রয়োজন আর প্রিয়জন যখন একই সময়ে ধরা দেয় তখনই তৈরি হয় , এই সঠিক সময়।

প্রত্যেকটি রাশিরই বিয়ের একটি সঠিক সময় নিশ্চিত হয়। তবে এই পশ্চিমী রাশিফল অনুযায়ী , জোডিয়াক সাইন বলে দিতে পারে যে কোন রাশির কোন সময়ে বিয়ে হওয়া উচিত। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেই তালিকায়।

মেষ

মেষ

মেষ রাশির জাতকরা সাধারণত, ভীষণ ভাবে একরোখা হয়ে থাকে। খুব সহজেই এঁরা বিরক্ত হতে থাকেন। অপেক্ষআ করা এঁদের ধাতে নেই। তাই তবে তাঁরা একটু ধৈর্য ধরলে ২০ ঘরের গণ্ডীর বয়স পেরোলেই ভালোভাবে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাতে পারেন।

বৃষ

বৃষ

বৃষরাশির জাতকরা ভীষণভাবে বিনয়ী মানুষ হন। এরা জীবনে ভীষণ পরিপাটির কাজ করে থাকেন। সমস্ত কিছু গুছিয়ে করতে ভালোবাসেন। তাই এঁদের জীবনের যেকোনও সময়েই বিয়ে শুভফলদায়ক হতে পারে।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতকরা সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন। তাই একটু ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নেওয়াটা জরুরী। কারণ বিয়ে একটি সারাজীবনের মতো একই বড় সিদ্ধান্ত। তাই ৩০ বছর বয়সে গিয়ে বিয়ে করাটাই উচিত। এমনই বলছে পশ্চিমী মতের জোডিয়াক সাইন বিশেষজ্ঞরা।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতকরা ভীষণভাবে দাম্পত্য জীবন বা সুখী পরিবার এই জাতীয় ভাবধারা পছন্দ করেন। তাই বিয়ে করার ক্ষেত্রে এঁদের আগ্রহ বেশি। য়েকোনও বয়সেই এঁরা বিয়ে করতে পারেন, এমনই মত জ্যোতিষ বিশেষজ্ঞদের। তবে কম বয়সের বিয়েও অর্থাৎ ২০ -র ঘরের গণ্ডীর মধ্যে বিয়ে, এঁদের পক্ষে শুভফলদায়ক।

সিংহ

সিংহ

সিংহ রাশির জাতকদের পক্ষে সঠিক সময়ে প্রিয়জনকে খুঁজে বের করা কঠিন। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে বিয়ে করলে এঁরা সুখী দাম্পত্য জীবন কাটাতে পারেন।

কন্যা

কন্যা

কন্য়া রাশির জাতকরা ভীষণভাবে নিয়ম মেনে কাজ করতে বা পদক্ষেপ ফেলতে ভালবাসেন। তাই কময়বসে বিয়ে করলেও এঁরা সুখী থাকতে পারেন।

তুলা

তুলা

তুলা রাশির জাতকরা ভীষণভাবে পছন্দ করেন বিয়ে করতে। তাই অনেক তুলা রাশির জাতকই কম বয়সেই বিয়ে করে নেন। তবে কম বয়সে বিয়ে করার সিদ্ধান্তে অনেক সময়েই এঁদের দাম্পতে ক্ষতি হয়ে যায়। তাই জ্যোতিষ শাস্ত্র বিদরা বলছেন, তুলা রাশির জাতকরা যেন সময় নিয়ে সঠিক সময়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

বৃশ্চিক

বৃশ্চিক

সহজে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এঁদের নেই। তাই রয়ে সয়ে একটু দেরিতে বিয়ে করলে এঁরা বিপদে পরবেন না। কারণ পরিণত মনষ্কতা বিয়ের জন্য একান্ত কাম্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে।

ধনু

ধনু

ধনু রাশির জাতক বা জাতিকা সকলেই স্বাধীনতেচা মনোভাবের হয়। খুব সহজে এঁরা বিয়ে করেন না। সময় নিয়ে ভেবে চিন্তে ৩০ বছরের গোড়াতে বিয়ে করা এঁদের উপযুক্ত।

মকর

মকর

মকর রাশির জাতকরা দায়িত্ব নিতে পছন্দ করেন। আর বিয়ের প্রতিশ্রুতির একটা বড় দিক হল দায়িত্ববোধ। ২০ থেকে ৩০ বছরের মধ্যে এঁদের বিয়ে দাম্পত্য জীবনে সুখ নিয়ে আসে।

কুম্ভ

কুম্ভ

কুম্ভরাশির জাতকরাও বেশ স্বাধীনচেতা স্বভাবের হয়ে থাকেন। তাই তাঁদের ঘর বাঁধার ভাবনা আসতে একটু সময় লাগে। একমাচ্র আপনার মতো চিন্তাবাবনা করা মানুষের সঙ্গেই আপনার মতামত খাটবে। তাই মনের মানুষ পছন্দ করার ক্ষেত্রে একটু সতর্ক হন।

মীন

মীন

মীন রাশির জাতকরা আকাশকুসুম ভাবনায় বেশি বাসতে ভালোবাসেন। তাই সঙ্গী পছন্দের সময়ে একটু ভাবনা চিন্তা করে এগোনোটাই ভালো। সে যে বয়সই হোক , সুখী দাম্পত্য যে কোনও বসেই প্রতিষ্ঠা পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+