বাড়িতে রাখুন এই জিনিসগুলি, সম্পদের দেবী লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকবে
বাড়িতে রাখুন এই জিনিসগুলি, সম্পদের দেবী লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকবে
যে কোনও মানুষ দিনরাত পরিশ্রম করে থাকেন জীবনের সব রকম সুখ, বৈভব ও আরাম লাভ করতে। যাতে ঘরে কোন কিছুর অভাব না থাকে এবং সুখে শান্তিতে বসবাস করতে পারা যায়, তার জন্য একজন মানুষ পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। কিন্তু অনেক সময় পর্যাপ্ত আয় করে তা ধরে রাখা কিংবা পরিশ্রম অনুযায়ী সেই তুলনায় ভালো কাজ পাওয়া যায় না। সেক্ষেত্রে বাস্তু শাস্ত্র অনুযায়ী এই কয়েকটি উপায় অবলম্বন করলে সারা জীবন মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বাস্তু দোষ থাকলে দেবী লক্ষ্মী ক্রোধে বাড়ি থেকে চলে যান। বাড়ির এই বাস্তু দোষগুলি দূর করে ফেললেই মানুষের জীবনে কখনও অর্থের অভাব হয় না। জেনে নেওয়া যাক এই বিষয়গুলো সম্পর্কে।

ঘোড়ার নাল
বাস্তুশাস্ত্র অনুসারে ঘোড়ার নাল-এ লেবু এবং গোলমরিচ লাগিয়ে বাড়ির মূল প্রবেশদ্বারে রাখা খুবই শুভ। বাস্তু অনুযায়ী এটিকে ঠিক মাঝখানে ঝুলিয়ে রাখতে হবে। এতে করে ঘরকে খারাপ নজর থেকে রক্ষা করা যায়। এই প্রতিকারে ঘর নিরাপদ থাকে এবং ঘরে সুখ-সমৃদ্ধি থাকে। এতে ঘরের সকল প্রকার দারিদ্র্য দূর হয়।

উইন্ডচাইম
বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ঘরে ইতিবাচক শক্তি সঞ্চার করার জন্য একটি উইন্ডচাইম স্থাপন করা উচিত। এটি প্রয়োগ করে একজন মানুষের ভাগ্যের উপর সরাসরি প্রভাব দেখতে পাওয়া যায়। কথিত আছে যে এর শব্দ বাড়ির বাস্তু দোষ দূর করে এবং নেতিবাচক শক্তিকে ধ্বংস করে।

লাফিং বুদ্ধ
চৈনিক ফেং শুই মতে এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে লাফিং বুদ্ধ রাখা খুবই শুভ। বাড়িতে লাফিং বুদ্ধের মূর্তি রাখার সময় খেয়াল রাখা দরকার সেটি যেন আড়াই ইঞ্চির বেশি বড় না হয়। কেউ যদি এর থেকে বড় মূর্তি ঘরে রাখেন তাহলে তা বাস্তু দোষের সৃষ্টি করে। বাড়ির উত্তর-পশ্চিম দিকে লাফিং বুদ্ধের মূর্তি স্থাপন করলে অর্থের অভাব হয় না।

চিনা মুদ্রা
চিনা বাস্তুশাস্ত্র ফেং শুই অনুসারে, মুদ্রাও বাড়িতে ধন সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার জেনে নেওয়া যাও এই মুদ্রা কীভাবে রাখলে তা খুব শুভ হয়। একটি লাল রঙের ফিতায় তিনটি কয়েন বেঁধে দিতে হবে। এইভাবে মুদ্রা রাখলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং মা লক্ষ্মীর কৃপা ঘরে থাকে।
(এই সকল তথ্য সম্পূর্ণ বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications