আর্থিক সঙ্কট কাটিয়ে ভাগ্য ফেরাতে চাইছেন, তাহলে আজই পার্সে রাখুন এই জিনিসগুলি
ধনী হওয়া প্রত্যেকটি ব্যক্তির কিন্তু স্বপ্ন। আর সেই কারণে তারা সকলেই কিন্তু কঠিন পরিশ্রম করেন, অর্থ উপার্জনের জন্য। যাতে তারা বিলাসবহুলভাবে জীবন যাপন করতে পারেন। সুখে কাটাতে পারেন। আর্থিক সংকটের মুখে তাঁদের পড়তে না হয় তার জন্য। তবে তার পরেও যে সকলের আর্থিক সংকট কেটে যায় তা কিন্তু নয়। এমন সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই ।
বাস্তুশাস্ত্রে বলা হয়, বাস্তুদোষ থাকলে কেউই আর্থিক দিকে লাভ করতে পারেন না। শুধু তাই নয়, জীবনের নানান কাজেও পিছিয়ে পড়তে হয় তাঁদের। বাস্তুশাস্ত্রে, এমন কিছু জিনিসের কথা বলা হয়েছে, সেগুলি যদি আপনি পার্সে রাখেন তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে। সকলে কাজেও এগিয়ে যেতে পারবেন আপনি। দেখুন সেই জিনিসগুলি কী কী।

- অশ্বথ গাছ
জ্যোতিষশাস্ত্রে অশ্বথ গাছকে অত্যন্ত শুভ গাছ বলে মনে করা হয়। তাই আপনি যদি এই গাছের পাতা আপনার পার্সে রেখে দেন তাহলে আর্থিক দিকে উন্নতি হবে। কখনোই আপনার পার্স খালি থাকবে না। দেবী লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনার জীবনেও আসবে সফলতা।
- গোমতী চক্র
গোমতী চক্র যে অত্যন্ত শুভ তা আমরা সকলেই জানি। এই গোমতী চক্র যার ঘরে থাকে তার জীবনেও কিন্তু সুখ, সমৃদ্ধি উপচে পড়ে। আর্থিক দিকেও লাভ হয়। পরিবারের সর্বদাই ইতিবাচক শক্তি বজায় থাকে। তাই আপনিও আপনার পার্স ভর্তি রাখতে চাইলে আজই রাখুন গোমতী চক্র।
- পদ্ম
দেবীর লক্ষ্মীর সঙ্গে পদ্মের বিশেষ সম্পর্ক রয়েছে। মা লক্ষ্মী পদ্মের উপর বসে আছেন এমন ছবি যদি আপনি পার্সে রাখতে পারেন। এটি অত্যন্ত শুভ। আবার পদ্মের মূল যদি পারেন তাহলে আর্থিক দিকে খুব লাভ হয়। এতে জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন।
- চাল
আপনি যদি ধনী হতে চান তাহলে পার্সে রাখুন চাল। চালের একটা দানা হলেও পার্সে রাখুন। এটি আপনার বাড়তি খরচ কমবে। সম্পদ বাড়তে থাকবে।
- সোনা ও রুপোর মুদ্রা
যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান ও আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে প্রথমে আপনি মা লক্ষ্মী পায়ের কাছে সোনা ও রুপোর মুদ্রা রাখুন। তারপর সেটি আপনি আপনার পার্সে রাখুন। এতে আপনার পার্স কখনোই খালি হবে না। এতে আর্থিক দিকেও লাভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications