Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কালীপুজোর রাতে অর্থ-সমৃদ্ধি বাড়াতে কিছু জ্যোতিষ টিপস একনজরে

কালীপুজোর রাতে অর্থ-সমৃদ্ধি বাড়াতে কিছু জ্যোতিষ টিপস একনজরে

ধরিত্রীকে শুম্ভ ও নিশুম্ভ নামক দুই দানবের হাত থেকে রক্ষা করেন মা কালী। এই বিশ্বাস থেকে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে পালিত হয় শাস্ত্র মতে কালীপুজো। মনে করা হয় এই বিশেষ তিথিতেই মা বধ করেছিলেন এই নরকাসুরকেকে। আজ ৪ নভেম্বর রয়েছে কালীপুজো। শাস্ত্র মতে কোথাও তা দিওয়ালি হিসাবে লক্ষ্মীর পুজোর প্রচলনে ব্যস্ত, কোথাও মা কালীকার পুজো চলছে। একনজরে কালীপুজোর জ্যোতিষ টিপস দেখে নেওয়া যাক।

কালী-কথা

কালী-কথা

বিশ্ব যখন শুম্ভ ও নিশুম্ভ নামক দুই দানবের হাতে কার্যত রণক্লান্ত তখন এই দুই দানবের প্রবল তেজ দেখে ত্রস্ত হন দেবতারাও। শেষে এমন দানবীয় অত্যাচার থেকে মুক্তি পেতে স্বর্গের দেবতারা দ্বারস্থ হন দেবরাজ ইন্দ্রের কাছে। সেই সময় দেবরাজ সম্ভবানা দেখতে পান দেবী পার্বতীর মধ্যে। এদিকে, সমস্ত দেবতারা দেবী পার্বতীর দ্বারস্থ হলে তিনি নিজের শরীরের কোষ থেকে জন্ম দেন এক দেবীর যিনি কালিকা রূপে শক্তিধরেই বধ করেন শুম্ভ নিশুম্ভকে।

কালীপুজোর তিথি

কালীপুজোর তিথি

বাংলার ১৮ কার্তিক কালীপুজো ইংরেজি মতে ৪ নভেম্বর ২০২১ সালে পড়েছে। ফলে বুধবারই বাংলা জুড়ে কালীপুজো পালিত হচ্ছে। এদিন অমাবস্যা তিথি শুরু হয়ে গিয়েছে, সকাল ৬ টা বেজে ৫ মিনিটে। অমাবস্যা তিথি শেষ হবে রাত ২ টো ৪৫ মিনিটে। এদিন রাত ১০ টা ৫৬ মিনিট থেকে শুরু হবে পুজো। রাত ১১ টা ৪৪ মিনিট পর্যন্ত রয়েছে পুজোর তিথি।

কালীপুজোর টোটকা

কালীপুজোর টোটকা

কালীপুজোর রাতে কাউকে মাটির প্রদীপ দান করতে পারেন। তবে, অবশ্যই মনে রাখতে হবে যে মাটির প্রদীপ যেন ভাঙা বা ফাটলগ্রস্ত না হয়। এমনকি যদি কাউকে প্রদীপ দিতে চান , তাহলে ধাতুর প্রদীপ কখনওই দেবেন না। সর্বদাই মাটির প্রদীপ দান করা খুব শুভ । এতে ঘরে ঈসা শান্তি। এমন দিনে সারাদিন উপবাসের পর মাকে অঞ্জলি দিলে মেলে কাঙ্খিত শান্তি ও সুখকর জীবন।

 কালীকে কী অর্পণ করবেন?

কালীকে কী অর্পণ করবেন?

এমন একদিনে মা কালীকে অবশ্যই জবা ফুল ও সিঁদুরের কৌটো দান করুন। এতে মিলতে পারে কঙ্খিত সাফল্য। জীবনে কোনও সুপ্ত বাসানা থাকলে তা পূর্ণ হতে পারে এই অর্পণের ফলে। এই সিঁদুর যেকোনও শুভ কাজে ব্যবহার করা যায়। কোনও গুরুত্বপূর্ণ কাজে এই ফুল ব্যবহার করলে তা থেকে মেলে কাঙ্খিত সাফল্য। এদিন দেবীকে লাল রঙের ফল ও খাঁড়া দান করতে পারেন পুজোয়। দেবীর সামনেই প্রদীপ জ্বালিয়ে তাঁকে মনের কথা বললে মিলতে পারে কাঙ্খিত ফলাফল।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+