সন্তানকে সঠিক দিকে বসিয়ে পড়াচ্ছেন তো? পড়তে বসার সঠিক দিক কোন দিক, জানুন
আমাদের জীবনের সঙ্গে পড়াশোনা ওতপ্রোতভাবে জড়িত। লেখাপড়া না শিখলে কোনও মানুষের জীবন পূর্ণ হয় না। ছোটবেলা থেকে আমাদের লেখাপড়ার প্রতি যত্ন নিয়ে থাকেন আমাদের অভিভাবকরা। তবে সঠিক দিক মেনে পড়তে বসা খুব শুভ।
কারণ জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, পড়তে বসার সঠিক দিক মেনে চলে তবেই জীবনে এগোনো যায়। এগুলি মানলে কিন্তু আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়বে। পড়াশোনায় সে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। সন্তানকে কোন দিকে মুখ করে পড়াবেন, জানুন।

- সন্তানকে কোন দিকে বসে পড়াবেন
বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে, শিশু যখন উত্তর-পূর্ব দিকে বসে পড়বে, তার মন কিন্তু পড়াশোনা দিকে থাকবে। সে আর কিছুতেই মন অন্য দিকে মন দেবে না। খেলাধুলার প্রতিও কিন্তু তার মন একদমই যাবে না।
যখন সে পড়াশুনা করবে তখন তার দু পা নিচের দিকে রেখে পড়তে হবে। এক পা আরেক পায়ের উপর রেখে কখনোই সে যেন পড়তে না বসে। সেদিকে আপনাকেই লক্ষ্য রাখতে হবে।
- এই দিকে বসে পড়াবেন না সন্তানকে
যখনই আপনার সন্তান পড়তে বসবে, সে সময় তার মুখ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকে করে একদমই রাখবেন না। এতে তার পড়ায় মন বসবে না। পরীক্ষায় তার ফল কিন্তু খুব খারাপ হবে। এটি পড়াশোনা করার একদমই উপযুক্ত দিক নয়। এতে তিনি যতই ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করুক না কেন, কিছুতেই সে সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন না।
- এই জায়গায় সন্তানকে একদমই পড়তে দেবেন না
আপনার সন্তানকে সিঁড়ির নিচে খালি জায়গায় পড়াশোনার জন্য দিন একদমই বসাবেন না। এটি কিন্তু একদমই ভালো জায়গা নয়। এতে বাস্তুত্রুটির সৃষ্টি হয় বলে মনে করা হয়। এতে আপনার সন্তান কিন্তু কিছুতেই পরীক্ষায় সফল হতে পারবেন না। সেই সঙ্গে তার জ্ঞানের পরিধিও বাড়বে না।
- পড়ার জায়গায় ঠাকুর রাখুন
প্রত্যেকটি সন্তানের পড়াশোনার জন্য আলাদা জায়গা করে দিন। সেই জায়গায় অবশ্যই ঠাকুর রাখুন। সে যাতে ঠাকুর প্রণাম করে তবেই পড়াশোনায় বসতে পারেন। এতে তাদের মনোযোগ অনেক বাড়বে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications