আপনি কী শনির মহাদশা থেকে বের হতে চাইছেন, মেনে চলুন এই প্রতিকারগুলো

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের নিজস্ব গুরুত্ব রয়েছে। যদি কোনও ব্যক্তির জন্ম কুণ্ডলীতে কোন গ্রহ দুর্বল থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তিকে নানা রকম সমস্যায় পড়তে হয়, শনিকে আমরা ন্যায়ের দেবতা ও কর্মের দাতা বলেই মনে করে থাকি। শনি একমাত্র দেবতা যিনি সকল রাশির ব্যক্তিদের তাদের কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। যে ব্যক্তি খারাপ কাজ করেন সে ব্যক্তিকে কখনোই শুভ ফল দেন না শনি। এই গ্রহের কুদৃষ্টিতে অনেকেই রাজা থেকে মানুষ ফকির পর্যন্ত হতে পারেন।

কত বছর ধরে চলা মহাদশা

কত বছর ধরে চলা মহাদশা

শনির মহাদেশের সম্পর্কে আপনারা সবাই জানেন, তবে এই মহাদশা কিন্তু খুব খারাপ দশা। এই দশা চলে ১৯ বছর ধরে। এই মহাদশায় অনেক অশুভ ফল লাভ করেন অনেক ব্যক্তিই। তাদের জীবনে নানান সমস্যা ক্রমশ বাড়তে থাকে। তারা কখনোই সুখী হতে পারেন না। জেনে নিন মহাদশার অশুভ প্রভাব এড়াতে কী কী করবেন।

কাদের আর্থিক দিকে অবনতি হয়

কাদের আর্থিক দিকে অবনতি হয়

যদি কোনও ব্যক্তির জন্ম কুণ্ডলীদের শনি অশুভ ঘরে অবস্থান করে তার আর্থিক দিকে ক্ষতি হয়। যদি শনি কোন ব্যক্তির দুর্বল স্থানে অবস্থান করে তাহলেও কিন্তু আর্থিক দিকের ক্ষতি হয়। সেই সঙ্গে তাঁদের শনির ধাইয়া এবং মহাদেশার মধ্যে পড়তে হয়। এতে আপনার জীবনে কখনোও সুখ আসবে না। পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তিক ক্রমশই বাড়তে থাকবে। যেখান থেকে আপনার জীবনে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হবে।

কোন কোন প্রতিকার করলে উপকার পাবেন

কোন কোন প্রতিকার করলে উপকার পাবেন

যদি কোন ব্যক্তির জন্ম কুণ্ডলীতে শনির মহাদশা বা সাড়েসাতি বা ধাইয়া থাকে চলে, তাহলে জ্যোতিষশাস্ত্রে কিছু প্রতিকারের কথা বলা আছে, যেগুলি মেনে চললে জীবনে সাফল্য আসবে, জেনে নিন সেগুলি কী কী।

 চারমুখী প্রদীপ জ্বালান

চারমুখী প্রদীপ জ্বালান

পিপল গাছের নিচে সরিষার তেলে চারমুখী প্রদীপ জ্বালান। এটি কিন্তু প্রত্যেক শনিবার করে করলে এই দোষ থেকে আপনি বেরোতে পারবেন এবং জীবনে সাফল্য আসবে আপনার।

 শনির অশুভ দৃষ্টি থেকে মুক্তি পেতে এটি করুন

শনির অশুভ দৃষ্টি থেকে মুক্তি পেতে এটি করুন

যদি পারেন প্রতি শনিবার করে চারমুখী প্রদীপ জ্বালিয়ে পিপল গাছের নিচে তিনবার প্রদক্ষিণ করুন, তাহলে শনির অশুভ দৃষ্টি থেকে আপনি মুক্তি পাবেন। জীবনে সকল কাজে সাফল্য পাবেন। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন। শনির সাড়েসাতি এবং ধাইয়া, মহাদশা থেকেও আপনি মুক্তি পেতে পারবেন।

 তান্ত্রিকমন্ত্র জপ করুন

তান্ত্রিকমন্ত্র জপ করুন

শনিদেবের তান্ত্রিকমন্ত্র কমপক্ষে ১০৮ বার জপ করলে আপনি শুভ ফল পাবেন এবং মহাদশা থেকে বের হতে পারবেন। এতে আপনার পারিবারিক এবং দাম্পত্য জীবনের সুখ ফিরবে। জীবনে আপনার সমস্ত অভাব অনটন কেটে যাবে।

দারিদ্রকে মুদ্রা দান করুন

দারিদ্রকে মুদ্রা দান করুন

শনির মহাদশা কাটাতে কোনও গরীব বা অভাবী ব্যক্তিকে মুদ্রা দান করুন। এতে শনিদেবতা প্রসন্ন হন। শনি দেবতার মহাদশা থেকে আপনি মুক্তি পাবেন। জীবনের সাফল্য পাবেন। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন এবং সকল কাজে আপনার জীবনে সাফল্য আসবে। তাই অবিলম্বে এই গুলি মেনে চলার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+