শুক্র গোচরে গোল্ডেন টাইম শুরু কাদের, কেরিয়ারেই বা ছক্কা হাঁকাবেন কারা?
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, তা আবার কারোর জন্য অশুভ হতে পারে। শুক্র হল সুখ, সমৃদ্ধি, প্রেম, ঐশ্বর্য, বিলাসের কারক বলেই মনে করি।
জুলাই মাসের ৭ তারিখ শুক্র কর্কট রাশিতে প্রবেশ করেছে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের উপর আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকা কারা রয়েছেন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরে প্রবেশ করেছে শুক্র গ্রহ। এই সময়ে আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে আপনার। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। এই সময়ে আপনি পরিবারের সকল সদস্যের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। মানসিক চাপও অনেকটাই কমবে।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের পঞ্চম ও দ্বাদশ ঘরের অধিপতি হল শুক্র। তাই আপনি ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন। শুক্রের প্রভাবে দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। অর্থনৈতিক দিকে আপনার সুখ বজায় থাকবে। এসময় বিলাসবহুলভাবে জীবন যাপন করতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশি বন্ধুদের সঙ্গে থাকলে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। আর্থিক দিকে লাভ হবে। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিদের উপর শুক্র গ্রহের বিশেষ প্রভাব পড়বে। যারা চাকরি করছেন তাদের জন্য খুব ভালো সময়। বেসরকারি চাকরিতে যারা কর্মরত তাদের আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া তাদের বেতন বাড়তে পারে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের খুব ভালো সময়। এসময় আপনার কাজের জায়গায় সকলেই আপনাকে সাহায্য করবেন। বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন। পরিবারের সকলেই আপনার প্রশংসা করবেন। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিরা সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে খুশি লেগে থাকবে। এসময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিবারকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। মনের ইচ্ছা পূরণ হবে। এসময় সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় আপনি লাভের মুখ দেখবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications