ত্রিগ্রহী যোগের শুভ প্রভাবে চাকরিতে বেতন বৃদ্ধি, ব্যবসায় দ্বিগুণ লাভের সম্ভাবনা কাদের রয়েছে
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নানান রকম যোগ তৈরি করে থাকে। যোগের বিশেষ প্রভাব পরে সকল রাশির ব্যক্তিদের ওপর। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে। আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। অগাস্ট মাসে ব্যবসার দাতা বুধ ও সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে।
শুক্র আগে থেকেই সিংহ রাশিতে রয়েছে। এই শুভ গ্রহদের মিলনে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। যোগের শুভ প্রভাবে আর্থিক দিকে লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে, নতুন সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকাদের।

- মেষ রাশি
ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের ওপরে। এই সময় ব্যবসায় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। কর্মক্ষেত্রে বড় কোনও খবর পেলে খুশি হবেন আপনি। শুত্রুরা মেষ রাশির কাজে ব্যাঘাত ঘটাতে চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে খুব সুখী হবেন।
বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনি যদি কোনও অভাবী মানুষকে সাহায্য করার সুযোগ পাবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। এই সময় চাকরিতে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। তাছাড়া আপনার মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান, প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকবে। আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে যথেষ্ট সমর্থন পাবেন।
এসময় আপনার কথায় প্রভাবিত হবেন সকলে। আপনার মনের ইচ্ছা দ্রুত পূরণ হবে। আপনার আর্থিক সঞ্চয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কিছু নতুন জিনিস কিনতে পারেন। আপনার বিলাসিতা বাড়তে থাকবে। এসময় অযথা কারোর সঙ্গে তর্ক, ঝগড়ায় জড়াবেন না। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় আপনার ব্যবসার জন্য খুব ভালো সময় শুরু হবে।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। ভাগ্যের দ্বার খুলবে। তাছাড়া যদি আপনি কোনও ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। এসময় মনে আপনার শান্তি লেগে থাকবে বা কারোর সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না।
চাকরিতে পদোন্নতির কারণে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে। পরিবারে সকলের সঙ্গেই খুশিতে থাকতে পারবেন। আপনার মন শান্তিতে থাকবে। পরিবারের সকল সদস্যের থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications