সূর্য চলতি মাসে ঘর পরিবর্তন করবে, কোন কোন রাশির শুভ সময় উপস্থিত

সূর্য চলতি মাসে ঘর পরিবর্তন করবে, কোন কোন রাশির শুভ সময় উপস্থিত

চলতি মাসের ১৫ তারিখ রবিবার সকাল ৫ টা ৪৫ মিনিটে সূর্যদেব বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সূর্য তার ঘর পরিবর্তন করবে। ১৫ জুন দুপুর ১২ টা ১৯ মিনিটে রাশি পরিবর্তন করবে। সূর্য ঘর পরিবর্তন করায় কিছু রাশির শুভ ওপর প্রভাব শুরু হবে। জেনে নিন এর প্রভাবে কোন কোন রাশির শুভ সময় শুরু হবে।

মেষ রাশি

মেষ রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় এই রাশির জাতক-জাতিকাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের সময়টি শুভ বলে প্রমাণিত হবে। এই সময় আপনার পারিবারিক কলহ কেটে যাবে। কর্মজীবনে সাফল্য আসবে। নতুন কোনোও সম্পত্তি কিনতে চাইলে কিনতে পারেন। সকল বাধা কেটে যাবে। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

সূর্যের ঘর পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক-জাতিকাদের প্রথম ঘরে প্রবেশ করবে সূর্য। এই সময়ে চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ব্যবসায় কঠোর পরিশ্রমের ফলে আপনি মনের মতন ফল পেতে পারেন। কর্মজীবনে সাফল্য পাবেন। অর্থনৈতিক দিকে আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন। পরিবার ও দাম্পত্য জীবনে আপনার সুখ আসবে। স্ত্রীর সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল আপনার, সেটা কেটে যাবে। এই সময়ে আপনি একটু শান্তিতে থাকতে পারবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

সূর্য এই রাশির ১১তম ঘরে প্রবেশ করবে। এর ফলে আর্থিক দিক খুব শক্তিশালী হবে। চাকরিতে পদোন্নতির হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিনিয়োগ করলে আপনি লাভ পাবেন। আপনার মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আপনি দূরে কোথাও ভ্রমন করতে চাইলে, করতে পারেন। জীবনে আপনার ভালো সময় এটি।

সিংহ রাশি

সিংহ রাশি

সূর্য আপনার দশম ঘরে প্রবেশ করবে। সূর্যের রাশি পরিবর্তনের প্রভাবে আপনার কর্মজীবনের সম্মান ও প্রশংসা বাড়বে। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। ভ্রমণের যোগ রয়েছে। আপনি যদি নতুন কোনোও ব্যবসা করতে চান করতে পারেন। এই সময় আপনাদের শুভ সময় উপস্থিত। ব্যবসায় বিনিয়োগ করলে আপনি যা বিনিয়োগ করবেন তার দ্বিগুণ আপনি ফেরত পাবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

সূর্য আপনার রাশির নবম ঘরে প্রবেশ করবে। এই সময়ে ভাগ্য আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে। চাকরিজীবীরা নতুন সুযোগ পাবেন। ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন। পরিবারের মাঙ্গলিক কাজ করা যেতে পারে। যারা অবিবাহিত তাদের বিয়ের যোগ রয়েছে। তবে এই সময়ে নিজে সতর্কভাবে পথে চলবেন।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের তৃতীয় ঘরে সূর্য প্রবেশ করবে। এই সময় আপনার আটকে থাকা কাজ শেষ হবে। পরিবারের সঙ্গে বিবাদ মিটে যাবে। ভালো চাকরির সুযোগ পাবেন। ব্যবসায়ীরা মিশ্র ফল পাবেন। জীবনে আপনার শুভ সময় উপস্থিত। এই সময় আপনি এক চাকরি ছেড়ে আরেক চাকরিতে যেতে পারেন। চাকরিতে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+