Surya Gochar: সূর্য গোচরের কারণে ব্যবসা থেকে চাকরিতে উন্নতির মুখ দেখবেন কারা

ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সকাল ৯ টা ৫৭ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্য। শনি ইতিমধ্যেই সেই রাশিতে বসে রয়েছে। সূর্যের ঘর পরিবর্তন করায় কিছু রাশিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।

জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহকে খুব বিশেষ বলে মনে করা হয়। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর বিশেষ প্রভাব ফেলে সে। শীঘ্রই কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্য গ্রহকে সম্মান, স্বাস্থ্য, অর্থনীতির কারক বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রশির ওপর বিশেষ প্রভাব ফেলবে। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সকাল ৯ টা ৫৭ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্য। শনি ইতিমধ্যেই সেই রাশিতে বসে রয়েছে। এই সময়ে সূর্য ও শনি একই রাশিতে থাকবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।


ধনু রাশি

ধনু রাশি


সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করায় এই রাশিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনাদের সৌভাগ্যের পূর্ণ সমর্থন আসবে। সরকারি চাকরিতে আপনার উন্নতি লাভ হবে। শুরু হবে আপনি আপনার বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। সূর্যের প্রভাবে আপনার জীবনের সফলতা আসবে। যদি আপনি সূর্যকে শক্তিশালী করতে চান তা রোজ সূর্যকে জল নিবেদন করবেন।

 কন্যা রাশি

কন্যা রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার সম্মান ক্রমশ বৃদ্ধি পাবে। যদি আপনার কোনও ব্যবসায় আপনারা বিনিয়োগ করতে চান তাও করতে পারেন। চাকরিক্ষেত্রে আপনি অনেক উন্নতি করতে পারবেন। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালোই থাকবে , নতুন কারোর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আপনার আরও উন্নতি হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।ব্যবসায় আপনার জীবনে সাফল্য আসবে। সকল কাজে আপনি প্রশংসা করতে পারবেন। এই সময়ে আপনার ভালো সময় শুরু হবে।

বৃষ রাশিও

বৃষ রাশিও

সূর্য ঘর পরিবর্তন করার কারনে এই রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু। দীর্ঘদিন ধরে আপনি যে কাজের কথা ভাবচ্ছেন সেই কাজে আপনি উন্নতি করতে পারবেন। আপনি যদি চাকরির পরীক্ষা দেন সেখানে আপনার সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। আপনি উন্নতি করতে পারবেন। আপনার স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন। সকলের সঙ্গে আপনার সদভাব বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+