সূর্যের ঘর পরিবর্তনের কারণে বাড়তি খরচে লাগাম দিন এই রাশির ব্যক্তিরা

সূর্যের ঘর পরিবর্তনের কারণে বাড়তি খরচে লাগাম দিন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি বিশেষ স্থান রয়েছে। যখন সে ঘর পরিবর্তন করেন কিছু রাশির জন্য সে শুভ ফল দেয়, আবার কিছু রাশির জন্য অশুভ ফলও দেয়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সাবধানে থাকতে বলা হচ্ছে এই রাশির ব্যক্তিদের। কারণ এদের জীবনে অনেক ক্ষতি হতে পারে। জেনে নিন কোন কোন রাশির জীবনে সূর্যের কারণে অশুভ প্রভাব পড়বে।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করেছে সূর্য। এই রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় নয়। তারা সকল কাজে সাফল্য পাবেন না। ব্যবসায় খুব সতর্কভাবে থাকতে হবে। নতুন ব্যবসায়ে বিনিয়োগ করবেন না। এই সময় আপনার আর্থিক দিকে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। তার আগে থেকেই সাবধানে আপনারদের সাবধানে থাকতে হবে। শরীর খারাপ হতে পারে। বাড়তি খরচ এড়িয়ে চলুন। তার আগেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। না হলে আপনাকে অনেক ভুগতে হতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

সূর্যের ঘর পরিবর্তনের কারণে ধনু রাশির জাতক-জাতিকাদের অর্থহানি হতে পারে। কোন কাজেও বিনিয়োগ এই সময় করবেন না। এসময়ের নতুন সম্পত্তি কিনবেন না। দূরে কোথাও ভ্রমণে যাবেন না। রাস্তায় সাবধানে হাঁটবেন। আপনাদের অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন, খুব সতর্ক হয়ে কাজ করুন। মাথায় ও পেটের গুপ্ত রোগ আবারও চাড়া দিতে পারে আপনাদের।

 মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু। এদের বাড়িতে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারও দাম্পত্য জীবনে এদের অশান্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে না। আপনি এ সময় মাথা ঠান্ডা রেখে চলবেন। হুটহাট মাথা গরম করবেন না। তাহলে আপনার বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এই সময়ে খুব সতর্ক হয়ে কাজ করার চেষ্টা করুন। না হলে আপনাকে বিপদে পরতে হতে পারে।

 মীন রাশি

মীন রাশি

সূর্য মীন রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে। এই জন্যই রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময়। সন্তানদের জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের রাগের শিকার আপনাকে হতে হতে পারে। তারা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে হতে পারে। আপনার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। তাই কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলুন এবং কঠিন পরিশ্রম করার চেষ্টা করুন। না হলে আপনার জীবনে বিপদ আসন্ন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+