বিপরীতমুখী শনি কোন রাশির জাতকদের ভাগ্য ফেরাতে চলেছে

শনি গ্রহের নাম শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই, কারণ এই গ্রহ যখন কোন ব্যক্তির ওপর অশুভ প্রভাব দেন তখন তাদের আর্থিক দিকে যেমন অবনতি হয় ঠিক তেমনই নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের।

শনিই একমাত্র গ্রহ, যে ব্যক্তিদের কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন, যে ব্যক্তি খারাপ কর্ম করেন শনি তাকে খারাপ ফল দেন, যে ব্যক্তি শুভ কাজ করে থাকেন শনি তাকে ভালো ফলই দিয়ে থাকেন।

কবে শনি বিপরীতমুখী হবে

কবে শনি বিপরীতমুখী হবে


জুন মাসের ১৭ তারিখ শনি বিপরীতমুখী হতে চলেছে, বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে। রাত ১০ টা ৪৮ মিনিটে বিপরীতমুখী হবে সে। ৪ নভেম্বর ২০২৩ সাল আবার ৮ টা ২৬ মিনিটে পিছিয়ে যাবে শনি গ্রহ। শনি বিপরীতমুখী হওয়ার কারণে কিছু রাশি যাদের খুব শুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কারা কারা রয়েছেন।

সিংহ রাশি

সিংহ রাশি

শনি বিপরীতমুখী হওয়ার কারণে সিংহ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে আপনি জীবনে যা করবেন তাতেই সফল অর্জন করতে পারবেন। কঠোর পরিশ্রম করলে জীবনে সাফল্যের সময় শুরু হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাঁরা চাকরির জন্য নতুন পরীক্ষা দিতে পারেন, সেখানে তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। শুধু তাই নয় পরিবারের সঙ্গে খুব ভালোভাবেও সময় কাটাতে পারবেন আপনি।

 ধনু রাশি

ধনু রাশি

শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী হওয়ার কারণে ধনু রাশির জাতিকাদের হঠাৎ আর্থিক লাভ হবে। এসময়ে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। কাজের প্রশংসা পাবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আপনার ভালো হবে, প্রতিযোগিতাগুলো পরীক্ষা দিলে সেখানে সাফল্য মিলবে। আপনার বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে।

 মকর রাশি

মকর রাশি

এই রাশি দ্বিতীয় ঘরে প্রবেশ করে শনি। এই গ্রহ বিপরীতমুখী হওয়ার কারণে আপনাদের লাভের সময় শুরু হচ্ছে। এসময়ে আর্থিক দিকে অনেকটাই সাফল্য মিলবে। আপনারা আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। এসময়ে সকল কাজেই যেমন সাফল্য আপনি পাবেন, ঠিক তেমনি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনের সফলতা নিশ্চিত।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শনি গ্রহ পিছিয়ে যাওয়ার কারণে রাশির ব্যক্তিরা সকল কাজেই লাভের মুখ দেখবেন। বিদেশে যাত্রা করতে পারেন। ব্যবসায় সাফল্যের সময় শুরু হবে আপনাদের। যারা সোনার ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে লাভ হওয়ার সম্ভবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+