Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহুর নক্ষত্র পরিবর্তনে লটারিতে বাম্পার লাভ, নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে, কাদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। রাহু গ্রহকে অত্যন্ত অশুভ গ্রহ বলে মনে করা হয়। কারণ রাহু যখন কোনও রাশির ব্যক্তিদের ওপর অশুভ দৃষ্টি দেন তিনি কোনও কাজেই এগোতে পারেন না।

আবার রাহুর শুভদৃষ্টিতে অনেকেই কিন্তু আর্থিকভাবে খুব উন্নতি করতে পারেন। ১৮ বছর পর রাহু শনির নক্ষত্রে প্রবেশ করবে। ৪ জুলাই উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। বর্তমানে রেবতী নক্ষত্রে রয়েছে রাহু। যা বুধের নিজস্ব নক্ষত্র। নক্ষত্র পরিবর্তন করে রাহু কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

Business

  • মকর রাশি

রাহু নক্ষত্র পরিবর্তন করায় মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় আপানারা অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনাদের। উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারেন। এই সময় নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের। কর্মজীবীরা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও খুব সুখী হবেন। মানসিকভাবে শান্তি বজায় থাকবে আপনার। এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে।

  • কুম্ভ রাশি

রাহু নক্ষত্র পরিবর্তন করায় কুম্ভ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। কর্মজীবনে আপনি খুব এগিয়ে যেতে পারবেন। কেরিয়ারে ওঠাপড়া থাকলে তা থেকে মুক্তি পাবেন এবার। কেরিয়ারে যথেষ্ট উন্নতি করতে পারবেন। ব্যবসায় আসবে সফলতা। তাছাড়া আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার দ্রুত বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন আপনি। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন । সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অনলাইনের ব্যবসা করলে সেখানে থেকে লাভের মুখ দেখবেন।

  • বৃষ রাশি

রাহু নক্ষত্র পরিবর্তন করায় বৃষ রাশির ব্যক্তিরা নতুন ব্যবসা শুরু করতে পারেন। এসময় পরিবারের সকলের সঙ্গেই ভালোভাবে থাকতে পারবেন আপনি। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এসময় লটারিতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। তাছাড়া এই সময় মনের ইচ্ছা পূরণ হবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখে থাকতে পারবেন। এসময় সকলের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপও খানিকটা কমবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+