এই শুভ গ্রহের স্থান বদলে কাদের ভাগ্যে ফলবে সোনা, কারাই বা টাকা গুণে শেষ করতে পারবেন না

জ্যোতিষশাস্ত্রে, রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। রাহু যখন কোনও রাশির ব্যক্তিদের ওপর অশুভ দৃষ্টি দেয়, ব্যক্তি কোনও কাজেই এগোতে পারেন না। দেড় বছর অন্তর অন্তর রাহু ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।

২০২৫ সালের ১৬ মার্চ রাহু স্থান পরিবর্তন করেই বিপরীতমুখী হবে। রাহু নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রবেশ করবে একই দিনে। এই নক্ষত্রের অধিপতি হল বৃহস্পতি। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন।

property

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের উপর রাহু গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনাদের অপ্রত্যাশিত লাভ হবে। আপনি কোনও কাজে পিছিয়ে যাবেন না। বিদেশ ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার জীবনে সুখ ভরে উঠবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। নতুন সম্পত্তি কিনতে পারেন।

বাড়িতে অতিথিদের আগমনে আপনার জীবনে শুভ সময়ই শুরু হবে। তাছাড়া এই সময়ে আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। ধৈর্য ধরে সব কাজ করার চেষ্টা করুন।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতিকাদের জন্য সাফল্যের সময় শুরু হতে চলেছে। এসময় আপনার পরিবেশ অনুকূলেই থাকবে। কেরিয়ার থেকে ব্যবসায় মিলবে সফলতা। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ। প্রিয়জনের সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন। এই সময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখী হবেন।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের খুব সাফল্য আসবে। এই সময় ব্যবসায় আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য শুভ সময় শুরু হবে। তবে শ্বশুরবাড়ির সঙ্গে আপনার যে অশান্তি চলছিল তা কেটে যাবে।

বাবা মায়ের সাহায্যে আপনি ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন। সোনা ব্যবসায়ীদের অত্যন্ত শুভ সময়। তাছাড়া আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। এসময় আপনি বাবা মাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+