মেষ রাশিতে মিলিত হয়েছে রাহু ও শুক্র, আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকরা
শনি, রাহু গ্রহের নাম শুনলেই আমরা কিন্তু ভয় পেয়ে যাই। কারণ এই গ্রহ যখন খারাপ দৃষ্টি দেয়, তখন কোনও রাশির ব্যক্তিদেরই কিন্তু ভালো হয় না, তাদের উপর নানান খারাপ প্রভাব পড়তে থাকে । ১২ মার্চ শুক্র গ্রহ মেষ রাশিকে প্রবেশ করেছে। সেখানে ইতিমধ্যে বসে আছে রাহু গ্রহ। এই সময় রাহু ও শুক্রের মিলন হবে। এই সময় কিছু রাশিদের শুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

মেষ রাশি
মেষ রাশির জাতিকাদের শুভ সময় শুরু। এসময় আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে ভালো লাভ করতে পারবেন। আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি জীবনের সাফল্যের সঙ্গে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। নতুন সম্পত্তি নিতে পারেন। সেখানে বিনিয়োগও করতে পারেন।
খাবার, সোনার ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জীবনের সকলের সময় শুরু,ব্যবসায়ীদের আর্থিক লাভ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।প্রেম জীবন আপনার ভালই কাটবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

মিথুন রাশি
রাহু ও শুক্রের মিলনে মিথুন রাশিতে একাদশে এই যোগ তৈরি হবে। সে সময় বিদেশে আপনি যাত্রা করতে পারেন। সেখান থেকে আপনার লাভ হবে। বিবাহিতদের জীবনে খুব আনন্দ থাকবে। আপনাদের এতদিন ধরে যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হওয়ার সময়, প্রত্যেকটা কাজেই সফলতা পাবেন । যদি কোনও রোগে আপনি আক্রান্ত থাকেন সেই রোগ থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ব্যবসাতে খুব উন্নতি করতে পারবেন।
এসময় আপনি দাম্পত্য থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন।ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সন্তানের জন্য সন্তানের জন্য চিন্তা করতে হবে না। সে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

মকর রাশি
রাহু ও শুক্রের কারণে মকর রাশির জাতিকারা সবকিছুতেই বেশ আনন্দ পাবেন। যানবাহন এবং নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের কোনোও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ভাগ্য আপনার সহায় থাকবেল। সকল কাজেই সফলতা পাবেন।
প্রতিযোগিতামূলক যেকোনোও পরীক্ষা দিতে পারেন, সেখান থেকে সাফল্য আসবে আপনারা। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। ব্যবসায় খুব ভালো করতে পারবেন আপনি। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications