বুধের নক্ষত্র বদলে চাকরিতে সুখবর পেতে চলেছেন এই রাশির জাতকরা
বুধ গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। এই গ্রহকেই আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। যখন এই গ্রহ ঘরবদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে।
জানুয়ারি মাসের ২২ তারিখ বুধ গ্রহ উত্তরাশাদা নক্ষত্রে প্রবেশ করবে। ৩০ জানুয়ারি পর্যন্ত একই নক্ষত্রে বিরাজ করবে সে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বারা খুলবে। কারাই বা নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের উপর বুধ গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় আপনারা নয়া ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন। আপনাদের আত্মবিশ্বাস বাড়তে থাকবে। কর্মজীবনে উন্নতির মুখ দেখবেন আপনারা। তাছাড়া আপনাদের ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এসময় আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে চাইলে যেতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। এই সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে যে অশান্তি ছিল তা অনেকটাই কমবে।
- কন্যা রাশি
বুধ গ্রহের বিশেষ প্রভাব পড়বে কন্যা রাশির ব্যক্তিদের উপর। এসময়ে আপনার কাজের প্রশংসা করবেন সকলে। তাছাড়া চাকরিতে পদোন্নতি হবে। মানসিক শান্তি ফিরবে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে একটু সাবধানে যাবেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন। পরীক্ষা ও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তাছাড়া আপনি নতুন সম্পর্কে যেতে চান, যেতে পারেন।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের ওপর বুধ গ্রহের বিশেষ প্রভাব পড়ায় তাদের পরিবেশ এসময় অনুকূলে থাকবে। মানসিক চাপ আগে থেকে অনেক কমবে। এই সময় আপনি আয় করতে পারবেন অনেকটাই। যারা পরীক্ষা ও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা চাকরি খুঁজছেন তাদের এই সময়টি খুব ভালো সময়। বাজারে আটকে থাকা অর্থও অপ্রত্যাশিতভাবে পেয়ে যাবেন এই রাশির ব্যক্তিরা। বাড়তি খরচ এড়িয়ে চলতে পারবেন। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। তবে পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় থাকবে আপনার। একজন মহিলা বন্ধুর সাহায্য আপনার ব্যবসায় খুব লাভ হবে। বিবাহিত জীবনে সুখী হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications