আগামী মাসে বুধ, শুক্র, সূর্য ঘর পরিবর্তন করবে, কর্মক্ষেত্রে বিশেষ নজর দিন পাঁচ রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্র প্রতিটি গ্রহের একটি বিশেষ স্থান রয়েছে। যখন গ্রহগুলি তাদের ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। এটি কারোর জন্য শুভ প্রভাব হতে পারে, আবার কারোর জন্য অশুভ প্রভাব হতে পারে। বুধ গ্রহ সেপ্টেম্বর মাসে খুব বিশেষ হতে চলেছে। কিছু রাশির জন্য কারণ এই মাসেই অশুভ প্রভাব পড়বে। বুধ, শুক্র, সূর্য তাদের ঘর পরিবর্তন করবে। এবং বুধ গ্রহ পিছিয়ে যাবে। যার কারণে ১২ রাশির জীবনে বিশেষ প্রভাব পড়বে। তবে পাঁচ রাশিকে সমস্যার সম্মুখীন হতে হবে। তবে কোন কোন রাশির অশুভ সময় শুরু। জেনে নিন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস খুব অশুভ সময়। এই সময় আপনারা শুভ কাজ এড়িয়ে চলুন। না হলে অনেক সমস্যায় পড়তে হবে। কোন কাজে বিনিয়োগ করবেন না। যদি আপনি দূরে কোথাও ভ্রমণ করতে চান তা এখন এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিকে নজর দিন। না হলে ক্ষতি হবার সম্ভাবনা।

তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের শারীরিকভাবে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্রে তাদের অনেক অসুবিধা হবে। তারা সকল কাজে সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য ও পারিবারিক জীবনে আপনার ঝামেলা হতে পারে। এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। নিজের বাড়তি খরচে নজর দিন, না হলে খরচ আরোও বাড়তে থাকবে। তাতে আপনি খরচে লাগাম দিতে পারবেন না। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, আগেই ডাক্তারের পরামর্শ নিন না হলে বিপদ হতে পারে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে নানা সমস্যা হতে পারে। তাদের বাড়তি খরচ ক্রমশ বাড়বে। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে দেখুন। কোন কাজেই আগে থেকে টাকা খরচ করবেন না। মাতার যত্ন নিন। এ সময় আপনি অংশীদারিত্ব কাজে কোন কিছু বিনিয়োগ করবেন না।

মকর রাশি
এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। ধৈর্য ধরে কাজ করা খুব ভালো। তবে কঠিন পরিশ্রমের মাধ্যমেই আপনি জীবনে বড় হতে পারবেন। আপনি শরীরের দিকে নজর দিন। দুর্ঘটনা ঘটে সম্ভাবনা রয়েছে। যারা গাড়ি চালান তাদের একটু সাবধান এবং সতর্ক হয়ে পথে বেরোবেন।

ধনু রাশি
এই রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের মধ্য দিয়ে চলবে। এই সময় বিপদের সম্মুখীন হবেন। তবে সেই বিপদে মাথা ঠান্ডা রেখে চলুন। পারিবারিক দিকে আপনার সমস্যা বাড়বে। ব্যবসায় বিনিয়োগ করবেন না। নতুন কোনও ব্যবসা শুরু করবেন না। তাহলে জীবনে বিপদ আসতে পারে। এই সময়ে শুভ কাজ এড়িয়ে চলুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications