Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বক্রী বুধের শুভ প্রভাবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। বুধ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে।

এপ্রিল মাসের ২ তারিখ এই গ্রহ বিপরীতমুখী হয়েছে বিকেল ৩ টে ১৮ মিনিটে। এসময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিয়ে খুব লাভ হবে। বক্রী বুধের শুভ প্রভাবে ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন।

  • মিথুন রাশি

বুধ বক্রী হওয়ার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। চাকরি থেকে ব্যবসায় আপনি সফলতা অর্জন করতে পারবেন। কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন ।শরীর আপনার ভালোই থাকবে। তাছাড়া নতুন চাকরির সুযোগ পাবেন। আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। এই সময়ে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার সঙ্গীর সঙ্গে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। তবে কোথাও ঘুরতে যাওয়ার আগে অবশ্যই পরিবারের সকলের মত নিয়ে যাবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় কারোর থেকে ঋণ নেবেন না। কোমর থেকে পায়ের ব্যথায় ভুগতে হবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আর্থিক দিকে লাভ হবে। আপনি এখন থেকেই টাকা সঞ্চয় করতে পারবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে ৷ আয় বাড়বে, সঞ্চয়ও হবে এবার আগের থেকে অনেকটাই বেশি ৷ আর্থিক দিকেও খুব লাভ হবে। তাছাড়া আপনি যদি বিদেশে যেতে চান যেতে পারেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনার। ব্যবসায় লাভের মুখ দেখবেন এই রাশির জাতকরা।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। ব্যবসায়ীরা খুব সফলতা অর্জন করতে পারবেন। শত্রুরা আপনার একদমই ক্ষতি করতে পারবেন না। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত। এসময় আপনি ঘুরতে যেতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+