মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে! কোন কোন রাশির জীবনে শুভ সময় শুরু, জানেন

যেকোনও গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে যখন ঘর পরিবর্তন করে তখন তাকে ট্রানজিট বলা হয়। জ্যোতিষশাস্ত্র জুন মাসে পাঁচটি গ্রহ তাদের ঘর পরিবর্তন করবে। সেখান থেকে বাদ যাচ্ছে না মঙ্গলের নামও। মঙ্গল গ্রহ ২৭ জুন সকাল ৫ টা ৩৯ মিনিটে। এই গ্রহ মেষ রাশিতে গমন করবে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল হল সাহস, ব্যবসা ও শক্তির কারক। মঙ্গল গ্রহের কারণে অনেক রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ হতে চলেছে। চার রাশির জীবনে সাফল্য আসতে চলেছে। যে কাজেই হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন। তাহলে জেনে নিন মঙ্গল গ্রহের প্রভাব কোন কোন রাশি ওপর পড়ছে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করার জন্য শুভ ফল দেবে। অনুকূল পরিবেশ থাকবে। জীবনে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ব্যবসায়ীদের জীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। এইসময় কোন ধরনের ঋণ নেবেন না। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। তবে কেরিয়ারে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে সৎপথে থাকলে আপনি উন্নতি করতে পারবেন। এই সময় আপনি বাড়ি গাড়ি কিনতে পারেন। তবে অবশ্যই মনস্থির রেখে কাজ করার চেষ্টা করুন।

সিংহ রাশি

সিংহ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক-জাতিকারা ভাগ্যের সমর্থন পাবেন। পারিবারিক জীবন খুব সুখের হবে। সেই সঙ্গে দাম্পত্য জীবন আপনার ভালো হবে। এই সময় আপনারা দূরে কোথাও ভ্রমন করতে পারেন। এটি খুব ভালো সময় আপনার। চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য খুব শুভ সময়। সকল কাজে একাধিক সুযোগ পাবেন। ঘরে সুখ, শান্তি বজায় থাকবে। কোথা থেকে আপনার টাকা আসবে, তা আপনি নিজেও জানেন না। কোথা থেকে ঋণ নিলে খুব সহজেই তা শোধ করতে পারবেন।

মকর রাশি

মকর রাশি

এই রাশির চতুর্থ ঘরে মঙ্গল প্রবেশ করায় এই সময়টি আপনার কাছে খুব সুখের। মঙ্গল রাশি পরিবর্তন করায় আপনি সম্পত্তিতে বিশেষভাবে লাভজনক হবেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন। সেইসঙ্গে ব্যবসাক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা দেবে। ব্যবসায় বিনিয়োগ করলে আপনি উন্নতি করতে পারবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি উন্নতি করতে পারবেন।

মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ পরিবর্তন হতে চলেছে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে। আপনি কোন কাজ শুরু করার আগে দুবার ভাবতে ভেবে নেবেন। যে কাজেই আপনি হাত দেবেন সেই কাজে সফলতা পাবেন। চোখ সংক্রান্ত সমস্যা হতে পারে। তবে ডাক্তারের বিশেষ পরামর্শ নিন। তবে, পরিবারের সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যদি আপনি গাড়ি চালান, তাহলে সেটি খুব যত্নসহকারে চালান। সাবধানতা অবলম্বন করে চালান। দেখবেন জীবনে আপনার সফলতা আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+