এই বছর কবে পড়েছে কার্তিক পূর্ণিমা, এই মাসে কোন কোন কাজ করা অশুভ, জানুন
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে কার্তিক পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসটি অত্যন্ত শুভ মাস বলেই মনে করা হয়। এই মাসে শুভ কাজও করা হয়। ভগবান বিষ্ণু চারমাস নিদ্রার পর জেগে ওঠেন এই মাসেই। তাই এই মাসে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় বলেই মনে করা হয়।
কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিনটির অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ দেব দীপাবলি বা গুরু নানক জয়ন্তী নামে পরিচিত। চলতি বছর এই দিনটি পড়েছে ১৫ নভেম্বর।

এই দিনটি অত্যন্ত শুভ। কার্তিক পূর্ণিমার শুভদিনে এই দিনে লোকেরা নদীতে স্নান করেন। তারপর সামর্থ্য মতো ব্যক্তিদের দান করে পুজো করেন। তবে এই দিনে কিন্তু একদমই শুভ কাজ করা উচিত নয়। এই দিন কোন কোন কাজ করা উচিত নয়, জানুন
- এদের খারাপ কথা বলবেন না
কার্তিক পূর্ণিমার দিন কেউ আপনার দরজায় এলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। গরিব, অভাবী, অসহায়, বয়স্ক ব্যক্তিদের কখনও খারাপ কথা বলবেন না। এতে আপনার আর্থিক অবনতি হতে পারে।
- অপমান করবেন না
কার্তিক পূর্ণিমার দিন কাউকে কখনোই অপমান করবেন না। এতে কিন্তু রেগে যান দেব-দেবীরা। তাদের রাগের কোপে পড়তে হতে পারে আপনাকে। তাই আগেই সাবধান হোন আপনি।
- নিরামিষ খাবার খাবেন
এই বিশেষ দিনে নিরামিষ খাবার খাওয়া চেষ্টা করুন। আমিষ খাবার খাবেন না। মদ ছুঁয়ে দেখবেন না। এমনকি ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করুন। তবে ভগবানের কৃপা পাবেন আপনি।
- এগুলি দান করুন
কার্তিক পূর্ণিমার কোনও কিছু দান করা অত্যন্ত ভালো। যদি পারেন রুপোর পাত্র, দুধের মত জিনিস দান করুন। তাছাড়া যদি পারেন দারিদ্র ব্যক্তিদের কোনও খাবার দান করুন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এতে আপনার জন্মকুণ্ডলীতে যদি চন্দ্রত্রুটি থাকে, তাও দূর হবে। আর্থিক সমস্যা থেকে বের হতে পারবেন আপনি।
- ঘর অন্ধকার করে রাখবেন না
কার্তিক পূর্ণিমার দিন বাড়ির কোনও ঘর, অন্ধকার করে রাখবেন না। এতে মা লক্ষ্মী কিন্তু আপনার দরজাতে এসেও ফিরে চলে যাবেন। তাই এগুলি মেনে চলার চেষ্টা করুন। তবেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications