কতদিন পর্যন্ত মীন রাশিতে থাকবে বৃহস্পতি! এর প্রভাবে কোন কোন রাশির বিশেষ লাভ হবে, জানেন
কতদিন পর্যন্ত মীন রাশিতে থাকবে বৃহস্পতি! এর প্রভাবে কোন কোন রাশির বিশেষ লাভ হবে, জানেন
এপ্রিল মাস কিন্তু খুব বিশেষ বলে ধরা হয়, কারণ চলতি বছরের এপ্রিল মাসে নটি গ্রহ তার স্থান পরিবর্তন করবে। আর যদি এই ঘটনা খুবই বিরল বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। প্রায়ই অনেক বছর পর এমন ঘটনা আবারও ঘটতে চলেছে। চলতি মাসের প্রায় সব গ্রহই তাঁদের ঘর পরিবর্তন করবে। যেমন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু সকলেই অন্য রাশিতে যাত্রা করবে। সমস্ত গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তন হবে। তার জন্য কিছু রাশির ওপর শুভ ও অশুভ প্রভাব পড়বে। আর কিছু রাশির অশুভ প্রভাব পড়বে। বৃহস্পতি গুরু গ্রহ হিসেবে বিবেচিত। বৃহস্পতি গ্রহ যে রাশির কুণ্ডলীতে অবস্থান করবে তাদের জীবন খুব সুখের হবে। কিন্তু চলতি বছরের ১৩ ই এপ্রিল বৃহস্পতি নিজ রাশি মীন প্রবেশ করবে। যা থাকবে ২০২৩ সালের ২২ এপ্রিল। তাহলে জেনে নিন কোন কোন রাশির বিশেষ শুভ সময় উপস্থিত।

মেষ রাশি
বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করায় মেষ রাশির জাতক-জাতিকাদের বিশেষ সুবিধা হতে চলেছে। যারা চাকরিক্ষেত্রে যুক্ত তাঁরা বিশেষ লাভবান হতে চলেছে। আর এই রাশির জাতক-জাতিকাদের জীবনে অর্থের দিক খুব ভালো। কোনোও আইনি জটিলতা, আদালতে মামলা করলে সেটি থেকে বেরিয়ে আসতে পারবেন। সম্পদের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। বিদেশ বা ধর্মীয় কাজে আপনার উপকার হতে পারে। যে কোনও শুভ কাজে যেতে পারেন, খুব ভালো ফল পাবেন। হঠাৎ কোথা থেকে টাকা পাবেন তা নিজেও জানেন না। তবে সব দিকে সতর্ক থেকেই কাজকর্ম শুরু করবেন। কারণ, আপনার ক্ষতি করার জন্য সবাই মুখিয়ে আছে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ ভালো সময় এটি। এই সময় সম্পদ ও পরিবারের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। আপনার দাম্পত্য জীবনের সুখ থাকবে। এই সময় আপনি বাড়তি খরচ এড়িয়ে চলুন। আপনি এই সময় লটারি কাটতে পারেন। আপনার জীবনের শুভ প্রভাব দেখা দেবে। আপনি যদি এখন গাড়ি কিনতে চান কিনতে পারবেন।

কন্যা রাশি
এই রাশির জাতক-জাতিকাদের রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ী জীবনে উন্নতি করতে পারবেন। যারা কর্মক্ষেত্রে যুক্ত তাদের পদোন্নতি ও ইনক্রিমেন্ট হবার সম্ভাবনা রয়েছে। আয় বাড়তে পারে আপনার। জ্ঞানের ভান্ডার পূর্ণ হবে। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে সাফল্য পাবেন। জীবনে ভালো সময় আপনার।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ সময় এটি। রাজস্ব আয় বৃদ্ধির কাছে আপনাদের অর্থ সাহায্য পাবেন। পারিবারিক সম্পদ সম্মান বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের জীবনের সাহায্য পাবেন। বুদ্ধি ও জ্ঞান আপনাদের অনেকটাই বাড়তে পারে। অপত্যাশিতভাবে কোথা থেকে অর্থ আসবে তা নিজেও জানেন না আপনি। বৃহস্পতির প্রভাবে আপনার জীবনের সমস্ত সুখ আপনি খুঁজে পাবেন। দাম্পত্য জীবনের সুখ আসবে আপনার। আপনার চাকরিতে পদোন্নতি হবার সম্ভাবনাও রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications