পার্সে টাকা ভরে রাখতে, কোন রাশির লোক কোন রঙের ম্যানিব্যাগ ব্যবহার করবেন, জানেন

পার্সে টাকা ভরে রাখতে, কোন রাশির লোক কোন রঙের ম্যানিব্যাগ ব্যবহার করবেন, জানেন

প্রতিটি মানুষই জীবনে সুখী হতে চান। আর জীবনে সুখের জন্য মানুষের জীবনে টাকার দরকার। যদি কোনও ব্যক্তি জীবনে ম্যানিব্যাগ ভর্তি টাকা দেখতে চান, তাহলে এই কাজগুলো মেনে চলুন। বাস্তুশাস্ত্রে প্রতিটি ব্যক্তির সঠিক স্থানে বসবাস করা দরকার, শুধু তাই নয়, নানান নির্দেশের কথা উল্লেখ করা থাকে। কোথায় কোন জিনিসপত্র রাখবেন, গুরুত্বপূর্ণ জিনিস কোন দিকে রাখা উচিত তার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে বাস্তুশাস্ত্রে রংকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোন দিন কোন রঙের পোশাক পরবেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। জীবনের সুখ সমৃদ্ধি পরিপূর্ণ থাকার জন্য কী কী করনীয় তা বলে দেওয়া হবে নিম্নে। জ্যোতিষশাস্ত্রে কোন কোন গ্রহের সঙ্গে যুক্ত কোন রং, রাশি অনুযায়ী রং বেছে নেওয়া উচিত। তাহলে সেই ব্যক্তির জীবনের টাকার কষ্ট হয় না। ম্যানিব্যাগে সবসময় টাকা ভরে থাকবে, তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রাশির ব্যক্তি কোন রংয়ের পার্স বা ম্যানিব্যাগ ব্যবহার করবেন। জীবনে আর্থিক সমস্যা ক্ষেত্রেও উন্নতির দিকে এগিয়ে যাবেন। জেনে নিন কোন রাশির লোক কোন রঙের ম্যানিব্যাগ ব্যবহার করবেন।

কমলা রঙের পার্স কোন রাশির লোক ব্যবহার করবেন

কমলা রঙের পার্স কোন রাশির লোক ব্যবহার করবেন

মেষ, সিংহ ও ধনু রাশির জাতক জাতিকারা লাল বা কমলা রঙের পার্স ব্যবহার করুন। এটি আপনাদের জন্য খুব শুভ। এটি করলে আপনাদের জীবনে আর্থিক অভাব থাকবে না। সব সময়ই টাকার মুখ দেখবেন। সেই আপনার ম্যানিব্যাগ ভরে থাকবে।

বাদামী রঙের পার্স কারা ব্যবহার করবেন

বাদামী রঙের পার্স কারা ব্যবহার করবেন

বৃষ, কন্যা ও মকর রাশির জাতক জাতিকারা বাদামী রঙের পার্স ব্যবহার করুন। উপকার পাবেন। এই রং আপনাদের জন্য খুব শুভ। টাকার সুখ চাইলে এই রঙের ম্যানিব্যাগ ব্যবহার করুন।

নীল রঙের পার্স ব্যবহার করলে কাদের আয় বাড়বে

নীল রঙের পার্স ব্যবহার করলে কাদের আয় বাড়বে

মিথুন, তুলা ও কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য সাদা বা নীল রঙের পার্স রাখলে আয় বাড়বে। একই সময়ে, তারা মানসিক শান্তিও অনুভব করবেন। দূর হবে আর্থিক সমস্যাও। জীবনে মিলবে সুখ ও শান্তিও।

 কোন রঙের লোকেদের সাদা রঙের ম্যানিব্যাগ ব্যবহার করা উচিত

কোন রঙের লোকেদের সাদা রঙের ম্যানিব্যাগ ব্যবহার করা উচিত

সবুজ বা সাদা রঙের একটি পার্স রাখলে কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতক-জাতিকাদের টাকা বাড়ে। কর্মক্ষেত্রে শুভ যোগ দেখা যায়। আর্থিক যোগ দেখা যায়। সেই সঙ্গে স্যালারি বাড়ার সম্ভাবনা থাকে।

ম্যানিভ্যাগে টাকা বাড়তে কী কী করা উচিত

ম্যানিভ্যাগে টাকা বাড়তে কী কী করা উচিত

আপনি যদি আপনার পার্সে টাকা ভর্তি রাখার পাশাপাশি আপনার আর্থিক ইচ্ছা পূরণ করতে চান, তাহলে লাল রঙের কাগজে আপনার ইচ্ছা লিখুন। এর পরে, সেই কাগজটি সিল্কের সুতো দিয়ে বেঁধে আপনার পার্সে রাখুন। এছাড়াও, আপনার চিন্তাভাবনা যতটা সম্ভব ইতিবাচক রাখুন। এটি করলে আপনার ইচ্ছা অল্প সময়ের মধ্যেই পূরণ হতে পারে। জীবনে আসবে আর্থিক সুখ। সব সমস্যা কেটে আপনি শান্তি পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+