অতিথিরা বাড়িতে এলে কেন তাঁদের জল দেওয়া হয়, জানুন আসল কারণ
প্রত্যেকটি বাড়িতেই কোন না কোনও অতিথি এলে তাঁকে কিন্তু প্রথম জল দেওয়ার রীতি রয়েছে। বলা হয়, অতিথিদের সেবা করলে জীবনে অনেক দূর পর্যন্ত এগোনো যায়।
অতিথি সেবা করলে বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। কথিত আছে, অতিথিকে প্রথম জল দিলে বাড়িতে সুখের পরিবেশ বিরাজ করে। তাছাড়া দেবতারাও খুশি হন। তবে বাড়িতে অতিথি এলে প্রথমে জল দেওয়া হয়, কিন্তু কেন?

- মা লক্ষ্মী রেগে যান
অতিথিতেদের প্রথমে জল দেওয়া নিয়ে নানান মত রয়েছে। যদি কোনও ব্যক্তি নিয়মগুলি অমান্য করেন অর্থাৎ কেউ আসার পর তাকে জল না দেন তাহলে কিন্তু তাকে নেতিবাচক শক্তি ঘিরে ধরে। তিনি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। এমনকি তার বাড়িতে মা লক্ষ্মীও কিন্তু বিরাজ করেন না। পরিবারের অশান্তি লেগেই থাকে। তিনি কোনও কাজেই সফলতা পান না।
- কাদের বাড়িতে লক্ষ্মী ও বিষ্ণু বাস করে?
যদি আপনার বাড়িতে এসে অতিথিদের সেবা সঠিকভাবে করা হয়। তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী ও বিষ্ণু বাস করে। এতে দেবতারাও খুব খুশি হবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
- রাহু অশুভ দৃষ্টি দেন
আপনার বাড়িতে অতিথি এলে আপনি তাকে জল না দেন, তাহলে আপনার জন্মকুণ্ডলীতে নয়টি গ্রহের অবস্থান আরও খারাপ হতে পারে। পরিবারের বড় কোনও সদস্য অসুস্থ হয়ে পড়তে পারেন। রাহু গ্রহ আরও অশুভ দৃষ্টি দেবে আপনার ওপর। মানসিক চাপ বাড়তে থাকবে। বন্ধু-বান্ধব, পিতা-মাতার সঙ্গে অশান্তি বাড়বে। এক কথায় পরিবারের নেতিবাচক শক্তি বিরাজ করবে।
- অবশিষ্ট জল খাবেন না
অতিথিদের এক গ্লাস জল দেওয়ার পর সকলে যে পুরো জলটি খান, তা কিন্তু নয়। অবশিষ্ট কিছু জল থাকে তা কিন্তু খাবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, অতিথির অবশিষ্ট জল যদি আপনি খান তাহলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ভরে উঠবে । মা লক্ষ্মী রেগে যাবেন। যে জল অবশিষ্ট থাকবে তা কখনও এমনি ফেলবেন না। কোনও গাছে ঢেলে দিন। এতে বাড়ির সদস্যের উপর নেতিবাচক শক্তি থাকলে তাও দূর হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications