এই শুভ যোগে বছরের প্রথম মাসেই ঘুমন্ত ভাগ্য জাগতে চলছে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজেদের সময় মত স্থান বদল করে বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান যোগ তৈরি করে।
এবার কুম্ভ রাশিতে শনি ও শুক্রের মিলনে 'ধনাঢ্য যোগ’ তৈরি হয়েছে। এই যোগ অত্যন্ত শুভ হতে চলেছে। এসময় কিছু রাশির জাতক জাতিকারের আর্থিক দিকেও লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। শনি ও শুক্রের মিলনেই আপনাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় মনের মতন চাকরি পাবেন আপনারা। তাছাড়া সম্পদ বাড়তে থাকবে। নতুন ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকেও লাভ হবে আপনার। এই সময় যারা বিয়ে করতে চাইছেন, খুব করতে পারেন। সন্তানের কোনও শুভ খবর পেতে পারেন আপনি। ব্যবসায় অর্থ বিনিয়োগ করার আগে বা কোনও বড় ঝুঁকি নেওয়ার আগে অবশ্যই শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিন।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় পরিবেশ অনুকূলে থাকায় আপনার মানসিক চাপও কমবে। এসময় যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে শুভ সময়। তাছাড়া লোহা, তেলের ব্যবসা যারা করছেন তাদেরও ভাগ্যের দ্বার খুলবে। এসময় অর্থপ্রাপ্তি নিশ্চিত আপনার। লেখক, শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের জন্য সময়টি শুভ। প্রেমের সম্পর্কে আপনার প্রেমিক সঙ্গীর অনুভূতি বুঝুন। যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান, যেতে পারেন। সেখান থেকেও লাভের মুখ দেখবেন।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের উপর এই যোগের বিশেষ প্রভাব পড়ায় তাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার। আয়ের নতুন উৎসব খুঁজে পাবেন। চাকরিজীবীদের জন্য ভালো সময়। মন খুশিতে থাকবে। অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। যারা ডাক্তার, আইনজীবী রয়েছেন তাদের জন্য শুভ সময়।
প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনও পদক্ষেপ নেওয়ার আগে মাথা ঠান্ডা করে নেবেন। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য, আপনাকে যোগব্যায়াম ও খাদ্যাভ্যাসের দিকে নজর রাখতে হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications